অজি সফরে ফের চোট ধাক্কা! আঙুল ভাঙায় ৬ সপ্তাহের জন্য বাইরে ভারতীয় তারকা

অজি সফরে ফের চোট ধাক্কা! আঙুল ভাঙায় ৬ সপ্তাহের জন্য বাইরে ভারতীয় তারকা

অজি সফরে ভারতীয় দলের খারাপ সময় যেন কাটছেই না। এবার চোটের কবলে আর এক ক্রিকেটার। সিডনিতে আজ তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আঙুলে চোট পান। ব্যাটিং করে ফিরে যাওয়ার পর আর ফিল্ডিং বা বোলিং করেননি তিনি।

এরপরই ডাক্তারার জাদেজার স্ক্যানের রিপোর্ট পেলে, জাড্ডুর চোট কতটা গুরুতর বোঝা যাবে বলে জানান। দিনের শেষে খারাপ খবর। বড়সড় ধাক্কা খেল ভারত।

সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন জাদেজা। বাঁ-হাতে বড় চোট পেয়েছিলেন তিনি। স্ক্যানে ধরা পড়েছে বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙেছে জাদেজার। যে কারণে সিডনি ও ব্রিসবেন, শেষ দুই টেস্ট থেকেই ভারতের তারকা অলরাউন্ডার ছিটকে গেলেন। জাদেজার আঙুলে অস্ত্রোপচার করতে হবে কিনা, ভেবে দেখছে ম্যানেজমেন্ট।

 সদ্য চোট সারিয়ে মাঠে ফেরেন জাদেজা

সদ্য চোট সারিয়ে মাঠে ফেরেন জাদেজা

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মাথায় চোট পান, কনকাসন চোটের কারণে টি-২০ সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি। পরে মেলবোর্ন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন করেন জাদেজা।

মেলবোর্নে পারফর্ম্যান্স

মেলবোর্নে পারফর্ম্যান্স

মেলবোর্ন টেস্টে ফিরেই দলের হয়ে ব্যাটে ৫৭ রান ও ৩ উইকেট নেন। তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সে মেলবোর্ন টেস্ট জিতে ভারত সিরিজে প্রত্যাবর্তন করে ফল ১-১ করে।

সিডনিতে পারফর্ম্যান্স

সিডনিতে পারফর্ম্যান্স

সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন। সেই সঙ্গে অবিশ্বাস্য থ্রোয়ে ১৩১ রানে ব্যাট করা স্টিভ স্মিথকে রান আউট করেন জাদেজা।

জাদেজার চোট

জাদেজার চোট

ম্যাচের তৃতীয় দিন ভারতীয় ব্যাটিংয়ের ৯৯তম ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার জাদেজার বাঁ হাতের গ্লাভস ছুঁয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে দলের ফিজিওর থেকে তিনি শুশ্রূষা নেন। প্রথম ইনিংসে ২৮ রানে অপরাজিত থাকেন জাদেজা।

৪ টি চোট

৪ টি চোট

অজি সফরে এই নিয়ে ভারতীয় দলে ৪ চোট। অ্যাডিলেডে কামিন্সের বাউন্সারে শামির কব্জির হাড় ভাঙে। এরপর মেলবোর্নে হ্যামস্ট্রিংয়ের চোটে উমেশ যাদব ছিটকে যান। পরবর্তী সময় সিডনি টেস্টের আগে প্রস্তুতিতে কব্জির হাড়ে চোট পেয়ে লোকেশ রাহুল ছিটকে যান। এবার স্টার্কের বাউন্সারে বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে রবীন্দ্র জাদেজা ছিটকে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+