আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চাবিকাঠি তিনজনের হাতে, দাবি ভনের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডকে কীভাবে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে তা আজ জানিয়ে দিল আইসিসি। এরই মধ্যে দুই শিবিরের তিনজনের হাতেই ফাইনালের ফল নির্ধারণের চাবিকাঠি থাকবে বলে ধারণা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের।

ছন্দে জেমিসন

ছন্দে জেমিসন

যে তিনজন ফাইনালে বড় ভূমিকা নিতে পারেন তাঁদের মধ্যে প্রথমেই নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের নাম নিয়েছেন ভন। ছটি টেস্টে ৩৬টি উইকেট নেওয়া জেমিসন যেভাবে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেছেন তাতে তিনি ভারতের বিরুদ্ধেও কিউইদের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বলে ধারণা ভনের। উল্লেখ্য, কাইল জেমিসন এ বছরের আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছেন। সাতটি ম্যাচে রান করেছেন ৫৯, বল হাতেও তুলে নিয়েছেন ৯ উইকেট। আইপিএলে অনুশীলনের ফাঁকে ডিউকস বলে অনুশীলনও করেছেন নেটে।

পন্থের প্রশংসা

পন্থের প্রশংসা

ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থেরও প্রশংসা করেছেন ভন। তাঁর মতে, খেলার মোড় ঘোরানোর ক্ষমতা রয়েছে পন্থের। ভন বলেছেন, জেমিসনের পরেই আমি পন্থের নামই করব। পন্থ বিশ্ব ক্রিকেটে এখন একজন তারকা। গত কয়েক মাস ধরে অবিশ্বাস্য খেলে চলেছেন, বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে এবং তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে।

অবসরের আগে

অবসরের আগে

তিন নম্বর নামটি ভন নিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিংয়ের। এই ফাইনাল খেলেই অবসর নেবেন নিউজিল্যান্ড ক্রিকেটে অসামান্য অবদান রাখা এই তারকা। ভন বলেছেন, নিউজিল্যান্ডকে যেভাবে সমৃদ্ধ করেছেন ওয়াটলিং, তাতে তিনি নিশ্চিতভাবেই নিজের ক্রিকেটজীবনের বিদায়মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইবেন।

আইসিসি-র বিধিনিষেধ

আইসিসি-র বিধিনিষেধ

এদিকে, এদিনই আইসিসি জানিয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছবে ৩ জুন। সাউদাম্পটনে হ্যাম্পশায়ার বোল স্টেডিয়াম চত্ত্বরেই হোটেলে থাকবে ভারতীয় দল। হোটেল ও স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ১৪ দিনের নিভৃতবাস কাটিয়ে, নিয়মিত করোনা পরীক্ষা করানোর পর চার্টার্ড বিমানে ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছাবে, সকলের কাছেই আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। হোটেলে প্রবেশের আগেও সকলের করোনা পরীক্ষা হবে। তারপর আইসোলেশনে থাকবেন সকলে। আইসোলেশনের সময়সীমা না জানালেও আইসসি জানিয়েছে, আইসোলেশনে থাকাকালীনও সকলের করোনা পরীক্ষা হবে নিয়মিত। প্রতি রাউন্ডের পরীক্ষা শেষেই ধীরে ধীরে বায়ো বাবলে স্বাভাবিক জীবনে ফিরবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। তবে একইসঙ্গে সকলকে অনুশীলনেপ অনুমতি দেওয়া হবে না। প্রথম অল্প দলে ভাগ করে এবং পরে একসঙ্গে গোটা দল অনুশীলন করতে পারবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে নিউজিল্যান্ড টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে ১৫ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+