করোনার থাবায় বদল ভারত-শ্রীলঙ্কা সিরিজের ক্রীড়াসূচিতে, পিছিয়ে গেল এলপিএল

করোনা পরিস্থিতিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একদিনের আন্তর্জাতিক সিরিজ ১৩ জুলাইয়ের পরিবর্তে শুরু হতে চলেছে ১৭ জুলাই থেকে। পিছোচ্ছে টি ২০ সিরিজও।

করোনা পরিস্থিতিতেই সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিতেই সিদ্ধান্ত

ইংল্যান্ড সফর সেরে ফেরার পর শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ভিডিও অ্যানালিস্ট জিটি নিরোশনের করোনা ধরা পড়েছে। তাঁরা ডেল্টা প্রজাতির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। টিম হোটেলে কঠোর নিভৃতবাস থেকে বেরিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আজই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা ছিল। কিন্তু দুই সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় সকলকেই আরও দু-দিন কঠোর নিভৃতবাসেই থাকতে হবে। আইসোলেশনে থাকাকালীন আরটি-পিসিআর পরীক্ষাও হবে। তার উপর নির্ভর করবে শ্রীলঙ্কার কারা ভারতের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন। এই পরিস্থিতিতেই সিরিজ দেরিতে শুরুর সিদ্ধান্ত।

দল গঠন নিয়ে সংশয়

দল গঠন নিয়ে সংশয়

কলম্বোর পাশাপাশি ডাম্বুলাতেও ক্রিকেটারদের একটি দলকে আইসোলেশনে রাখা হয়েছে। যাতে প্রয়োজনে দ্বিতীয় সারির দল নামিয়েও সিরিজ খেলানো যায়। দাসুন শনকাকে অধিনায়ক করে প্রাথমিক দল গঠনও হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি। তবে সিরিজ দেরিতে শুরু হলে প্রথম সারির দল নামাতে অসুবিধা হওয়ার কথা নয় শ্রীলঙ্কার। যদিও ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙে প্রথম একাদশের তিন ক্রিকেটার ইতিমধ্যেই নির্বাসিত।

খেলা কবে

খেলা কবে

জানা যাচ্ছে, মঙ্গলবার ১৩ জুলাই থেকে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে যে একদিনের সিরিজ শুরুর কথা ছিল তা শুরু হবে ১৭ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচ হবে যথাক্রমে ১৯ ও ২১ জুলাই। টি ২০ সিরিজের খেলাগুলি হবে ২৪, ২৫ ও ২৭ জুলাই। ভারতীয় দল সেক্ষেত্রে দেশে ফিরবে ২৮ জুলাই। আগে ঠিক ছিল ২১, ২৩ ও ২৫ জুলাই তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলে ভারত দেশে ফিরবে ২৬ তারিখ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা দুই দিন পিছিয়ে যাবে।

পিছিয়ে গেল এলপিএল

পিছিয়ে গেল এলপিএল

এদিনই জুলাইয়ে অনুষ্ঠেয় লঙ্কা প্রিমিয়ার লিগও পিছিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ২৯ জুলাই থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর কথা ছিল। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়েছে, ১৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর অবধি চলবে এলপিএল। এর ফলে অনেক বেশি দেশের নামি তারকারা খেলতে পারবেন। বাংলাদেশের জনা সাতেক ক্রিকেটার এলপিএলে খেলতে আগ্রহী হলেও পরে সরে দাঁড়ান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও অগাস্টে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সিরিজও রয়েছে। ফলে তারকারা না থাকলে টুর্নামেন্টের জৌলুস কমতো নিশ্চিতভাবেই। সবদিক বিবেচনা করেই এলপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এলপিএলের ইভেন্ট রাইটস হোল্ডার ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+