অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৪ রানে জয় পেয়েছেন প্রিয়ম গর্গরা। টুর্নামেন্টের নক আউট স্টেজের প্রথম পর্বে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

ব্লুমফন্টেইনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলেন প্রিয়ম গর্গরা। ম্যাচে আগে ব্যাট করে ভারত। ২৩ ওভারে বিনা উইকেটে ১১৫ রান তোলে মেন ইন ব্লু। এরপরেই বৃষ্টিতে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় খেলা। ৭৭ বলে ৫৭ রান ও ৬২ বলে ৫২ রানে অপরাজিত থাকেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যথাক্রমে যশশ্বী জয়সওয়াল ও দিব্যাংশ সাক্সেনা।

বৃষ্টির জেরে ও সময়ের অভাবে ভারতের ইনিংস আর শুরু করা যায়নি। ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ২৩ ওভারে ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুটা ভালোই হয় কিউয়িদের। দুই ওপেনারের মধ্যে ৫৩ রানের পার্টনারশিপ হয়। ১৪ রান করে ভারতীয় স্পিনার রবি বিশনৈ-র বলে আউট হন অলি হোয়াইট। ৪২ ও ৩১ রান করেন যথাক্রমে নিউজিল্যান্ডের অপর ওপেনার রিজ মারিউ ও ফার্স্ট ডাউন ফার্গুস লেলম্যান। ব্যর্থ হয় কিউয়ি-দের মিডিল ও লোয়ার অর্ডার। ২১ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে ব্ল্যাক ক্যাপরা।

ভারতের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন স্পিনার রবি বিশনৈ। ৩ উইকেট নেন স্পিনার আঙ্কোলকার। ১টি করে উইকেট নেন পেসার কার্তিক ত্যাগী ও সুশান্ত মিশ্র। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রিয়ম গর্গের ভারত। ম্যাচের ফলের দিকে তাকিয়ে দেশের ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+