অ্যাডিলেডে ভারতের লজ্জার ব্যাটিং, ঋদ্ধির ব্যর্থতায় পন্থকে নিয়ে কী বললেন দীপ দাশগুপ্ত
অ্যাডিলেডে ভারতের লজ্জার ব্যাটিং, ঋদ্ধির ব্যর্থতায় পন্থকে নিয়ে কী বললেন দীপ দাশগুপ্ত
কলঙ্কের অ্যাডিলেড! ডনের দেশে অ্যাডিলেডে আজ টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর ভারতের। এর আগে ১৯৭৪ সালে লর্ডসে ভারত ৪২ রানে অলআউট হয়েছিল। ডনের দেশে পিঙ্ক বলে দিন রাতের টেস্টে এদিন কোহলির ভারত এই গণ্ডি ছুঁয়ে লজ্জা এড়াতে পারেনি। ভারতীয় ব্যাটিংয়ের এমন দুর্দশা দেখে স্বভাবতই কাটাছেঁড়া শুরু হয়েছে। এদিন ভারতের ৩৬ রানে গুটিয়ে যাওয়ার ধাক্কায়, জয়ের জন্যে কোহলিরা দ্বিতীয় ইনিংস অজিদের মাত্র ৯০ রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে। এই রান তাড়া করে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তনের সম্ভাবনা
ব্যাটিং বিপর্যয়ের কারণে এমন হারের পর, দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার দীশ দাশগুপ্ত ঋদ্ধির পরিবর্তে দ্বিতীয় টেস্টে ঋষভ পন্থকে খেলিয়ে দেখার বিষয়ে আশা প্রকাশ করেছেন।

অ্যাডিলেড টেস্টে ঋদ্ধিমানের পারফর্ম্যান্স
ম্যাচে কিপার ঋদ্ধি ভালো খেললেও ব্যাটিংয়ে সেভাবে ভরসা দিতে পারেননি। পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে ৯ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ রান হাঁকিয়ে আউট হয়েছেন। ফলে দ্বিতীয় টেস্টে সম্ভবত ঋষভ পন্থ দলে ঢুকতে পারেন। এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত বলেন, 'সাহা অবশ্যই উইকেটকিপার হিসেবে দলের প্রথম পছন্দ। কিন্তু অজিভূমে সাহা আশা জাগাতে পারল না। সেই কারণেই পন্থের সামনে দ্বিতীয় টেস্টে সুযোগ আসতে পারে। পন্থকে এবার সুযোগ দিয়ে ভারতের যাচাই করে দেখা উচিত।'

অজিভূমে পন্থের সেঞ্চুরি
উল্লেখ্য অস্ট্রেলিয়ার মাটিতে গতবার টেস্ট সিরিজ খেলতে এসে সিডনি টেস্টে শতরান হাঁকান পন্থ। অজি বোলিংয়ের বিরুদ্ধে ১৮৯ বলে পন্থ ১৫৯ রান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ১৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। পাশাপাশি এবারের সফরে প্রস্তুতি ম্যাচে ঋষভ ৭৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন।

পৃথ্বীকে নিয়ে কী বললেন দীপ
অ্যাডিলেডে দুই ইনিংসে ভারতীয় ওপেনিং সমস্যায় পড়েছে। ওপেনিংয়ে দুই ইনিংসেই ব্যাট ও প্যাডের মাঝের ফাঁকের কারণে পৃথ্বী শ দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই আউট হন। প্রথম ইনিংসে পৃথ্বী ০ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হন। প্রতিভাবান হলেও অজিভূমে যোগ্যতা প্রমাণ করতে না পারার কারণে তাঁকেও পরিবর্তন করা হতে পারে বলে দীপ দাশগুপ্ত মনে করছেন।












Click it and Unblock the Notifications