টেস্টে সর্বাধিক রান হাঁকানোর ৪ বছর পূর্তির দিনে লজ্জার রেকর্ড কোহলিদের
টেস্টে সর্বাধিক রান হাঁকানোর ৪ বছর পূর্তির দিনে লজ্জার রেকর্ড কোহলিদের
অ্যাডিলেডে লজ্জার রেকর্ড ভারতের। গোলাপি বলে দিন রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট ভারত। পাঁচ দিনের ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতীয় দলের সর্বনিম্ন দলগত স্কোর। কাকতালীয়ভাবে টেস্টে ভারতের, ইনিংসে সর্বোচ্চ রানের ঠিক চার বছর পর সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড হল।

হাতে ৯ উইকেটের পুঁজি ও ৬২ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে ভারত এদিন ৮৯ রানের লিডে গুটিয়ে যায়। ৯/১ থেকে ব্যাটিং করতে নেমে কোহলির দল ৩৬ রানে ধরাশায়ী হয়েছে। অজিদের হয়ে জস হ্যাডেলউড ৫টি ও প্যাট কামিন্স ৪টি উইকেট পান।
ডনের দেশের ১৯ ডিসেম্বর যখন ভারতীয় ক্রিকেটের কালো দিন, তখন এই দিনেই ঠিক ৪ বছর আগে কোহলিরা টেস্টে সর্বোচ্চ রান হাঁকিয়েছিল। ২০১৬ সালে ঘরের মাঠে চেন্নাইয়ে ভারত ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৫৯ রান তোলে।
সেই ম্যাচে বীরেন্দ্র সেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে করুন নায়ার ত্রিশতরান হাঁকিয়েছিলেন। সেই সঙ্গে লোকেশ রাহুল ১৯৯ রান হাঁকান। প্রথম ইনিসে এমন পাহাড় প্রমাণ রান তুলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ইনিংস ও ৭৫ রানে ম্যাচ জিতেছিল।












Click it and Unblock the Notifications