IND-W vs IRE-W: জেমাইমার শতরানের পর দীপ্তির দুরন্ত বোলিং, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতীয় মহিলা দলের
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা দল। রবিবার রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে আইরিশ মহিলা দলকে ১১৬ রানে হারিয়ে দিল স্মৃতি মান্ধানা ব্রিগেড। সেই সঙ্গে প্রথম দুটি খেলায় জিতে তিন ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা দল।
রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭০ রান তোলে ভারত ৷ এটাই একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের দলগত সর্বাধিক রান। স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল দুই ব্যাটার ওপেনিং জুটিতেই ১৫৭ রান করেন। ১০টি চার এবং দু'টি ছক্কা সাহায্যে স্মৃতি করেন ৫৪ বলে ৭৩ রান৷ প্রতীকা করেন ৬১ বলে ৬৭ রান৷

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডও বেশ কিছু পার্টনারশিপ গড়ে তোলে। আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক স্কোর ক্রিস্টিনা কুল্টার রেইলির। ৮০ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার। আয়ারল্যান্ডের আর কোনও ব্যাটার সেইভাবে রান করতে পারেনি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৪ করে আয়ারল্যান্ড।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল দীপ্তি শর্মা। ৩ উইকেট সংগ্রহ করেছেন দীপ্তি। এ ছাড়াও দুটি উইকেট নিয়েছেন প্রিয়া মিশ্র। বাংলার তিতাস সাধু ও সায়লী নিয়েছেন একটি করে উইকেট। কিন্তু আয়ারল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষকে অল আউট করতে না পারায় ভারতীয় বোলিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। সিরিজের শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের।
চলতি বছরে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ রয়েছে। সেই টুর্মানেন্টের জন্য এই সিরিজগুলিই ভারতীয় দলের প্রস্তুতির মঞ্চ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications