ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: আজ কোন ছকে মাঠ নামবেন, পরিকল্পনা জানালেন বিরাট

অ্যান্টিগায় আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছে ভারত।চার বোলার খেলানোর পরিকল্পনা বিরাটের

অ্যান্টিগায় আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছে ভারত। বিশ্বের এক নম্বর টেস্ট দলের পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

চার বোলারে মাঠে নামবে ভারত

চার বোলারে মাঠে নামবে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ প্রথম একাদশ বাছতে সমস্যায় পড়তে পারেন বিরাট। তিন পেসার এক স্পিনার, নাকি দুই পেসার দুই স্পিনার ছকে মাঠে নামবেন সেটাই এখন প্রশ্ন। ম্যাচের দিন সকালে পিচের চরিত্র বুঝেই অবশ্য ভারত অধিনায়ক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তবে চার পেসারের ছকেই এদিন দল সাজাবেন বলে পরিষ্কার করে দিয়েছেন ভিকে।

অ্যান্টিগায় শেষ টেস্টের ফল

অ্যান্টিগায় শেষ টেস্টের ফল

শেষবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ক্যারিবিয়ান পেসাররাই সবচেয়ে বেশি সুবিধা তুলে নিয়েছিলেন। প্রথম ইনিংসে ১৮৭ রানে অল-আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অল-আউট হয়েছিল ইংল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট পেয়েছিলেন কেমার রোচ। প্রথম ইনিংসে শ্যানন গ্র্যাবিয়েল ৩টি ও দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডার ৪টি উইকেট পেয়েছিলেন।

কী হতে পারে বোলিং কম্বিনেশন

কী হতে পারে বোলিং কম্বিনেশন

সাত মাস পরে টেস্ট ক্রিকেটে ফিরছে ভারত। শেষবার জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের সিডনি টেস্ট খেলেছিল ভারত। সাত মাস পর টেস্ট আঙিনায় ফিরে জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করতে চাইবে কোহলিরা। সেক্ষেত্রে আজ বোলিং কম্বিনেশনে পেসবিভাগে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্তের সঙ্গে এক স্পিনার কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা বেশি।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+