বিরাট বনাম মালিঙ্গা! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হল শ্রীলঙ্কান দল

৫ জানুয়ারি থেকে গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি মহারণ। সেই মহারণে দুই শ্রীলঙ্কা দলের হয়ে অধিনায়কের ভূমিকায় থাকছেন মালিঙ্গা। অন্যদিকে ভারতীয় দলে নেতার ভূমিকায় কোহলি।

কেরিয়ারের শুরুতে শ্রীলঙ্কার মালিঙ্গার বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলে নিজের ব্যাটিংয়ের জাত চিনিয়েছিলেন বিরাট কোহলি।এখনও ইউটিউবে হোবার্টে মালিঙ্গা বনাম বিরাটের সেই ডুয়েল ক্রিকেটপ্রেমীরা ফিরে ফিরে দেখেন।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/dpkw_L6uTTo" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে ত্রিপাক্ষিক সেই সিরিজের ১১তম ম্যাচটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩২১ রান তাড়া করতে নেমে ৮৬ বলে বিরাট ১৩৩ রান হাঁকান। কোহলির ব্যাটে সেদিন ১৬টি সেঞ্চুরি ও ২টি ছয় এসেছিল। এবার ২০২০ সালে ফের মালিঙ্গা বনাম বিরাট ডুয়েল। এবার অবশ্য অধিনায়ক হিসেবে দুই ক্রিকেটার আমনে সামনে হতে চলেছে।

বিরাট বনাম মালিঙ্গা

বিরাট বনাম মালিঙ্গা

৫ জানুয়ারি থেকে গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি মহারণ। সেই মহারণে শ্রীলঙ্কা দলের হয়ে অধিনায়কের ভূমিকায় থাকছেন মালিঙ্গা। অন্যদিকে ভারতীয় দলে নেতার ভূমিকায় কোহলি। দুই ক্রিকেটারের ব্যাটে-বলের ডুয়েলের পাশাপাশি দুজনের অধিনায়কত্বের ডুয়েল জমবে বলেই মত ক্রিকেটমহলের।

১৬ মাস পর টি-টোয়েন্টি দল ম্যাথিউস

এদিন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা হয়ে গেল। টি-টোয়েন্টির সেই দলে শ্রীলঙ্কার হয়ে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রত্যাবর্তন করেছেন। ১৬ মাস পর সীমিত ওভারের টি-টোয়েন্টিতে ফিরলেন ম্যাথিউস। ২০১৮ সালের অগাস্টে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলেছিলেন শ্রীলঙ্কান প্রাক্তন এই অধিনায়ক। সেই ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দলকে ৩ উইকেটে অ্যাঞ্জেলো জয় এনে দেন। অন্যদিকে প্রস্তুতিতে চোট পাওয়ার কারণে নুয়ান প্রদীপ দলের বাইরে গেলেন। তার পরিবর্তে দলে এলেন কাসুন রাজিথা।

একনজরে শ্রীলঙ্কান দল

একনজরে শ্রীলঙ্কান দল

লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), ধানুষ্কা গুণাথিলকা, অভিষ্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন সনাকা, কুশল পেরেরা, নিরোসান ডিকওয়েলা,ধনঞ্জয় ডিসিলভা, উসুরু উদানা, ভনুকা রাজাপক্ষ, ওশাদা ফার্নান্ডো, ওনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষ্মণ সান্দাকান, কাসুন রাজিথা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+