IND vs SA World Cup 2023:ইডেনে মেগা ম্যাচ, দর্শকদের জন্য থাকছে অতিরিক্ত মেট্রো, বন্ধ থাকবে কোন রাস্তাগুলি?
রাত পোহালেই ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এরআগে ইডেনে দুটি ম্যাচ হলেও রবিবারই বিশ্বকাপে প্রথমবার খেলতে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচ ঘিৱে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেমন তুঙ্গে তেমনই, টিকিটেরও হাহাকার ময়দান জুড়ে। টিকিটের যা চাহিদা তাতে রবিবার ইডেন কানায় কানায় পূর্ণ থাকবে। এমনকি এই ম্যাচে সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আসবেন ভিভিআইপিরাও।ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ময়দান চত্তরকেই।
ইডেনে বিশ্বকাপের ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রচুর সংখ্যাক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে এই ম্যাচ উপলক্ষ্যে। শুধু তাই নয় ম্যাচের দিন সকাল থেকেই যান নিয়ন্ত্রন করবে কলকাতা পুলিশ। একাধিক রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। রবিবার ছুটির দিনে সংখ্যা কম থাকে যান বাহনের। কিন্তু যারা পথে বেরোবেন তাঁদের জেনে রাখতে হবে কোন রাস্তা বন্ধ থাকবে, বিকল্প পথই বা কী?

ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্য়বাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।
বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচের মতোই অতিরিক্ত মেট্রো চলবে রবিবারের ম্যাচের পরেও। ভারতের ম্যাচের কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাত ১০.৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বর। এই মেট্রো দক্ষিনেশ্বর পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। অন্যদিকে আর একটি মেট্রো একই সময় ছাড়বে এসপ্ল্যানেড থেকে, যাবে কবি সুভাষ পর্যন্ত। যা পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে।
আগামীকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে টিকিটের কালোবাজারি ঢুকতে তৎপর কলকাতা পুলিশ। ম্যাচের দিন ময়দানের বট তলায় থাকে ব্ল্যাকারদের রমরমা। টিকিটের কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপও নিচ্ছে কলকাতা পুলিশ।ইতিমধ্যেই টিকিট নিয়ে বিতর্কের ঝন উঠেছে। সব মিলিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ সফলভাবে করা সিএবির মতোই চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের কাছেও।












Click it and Unblock the Notifications