বাইশ গজে কোহলির সঙ্গে তাঁর রসায়ন নিয়ে কী বললেন রাহানে
ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের পুনে টেস্টের দ্বিতীয় দিন চতুর্থ উইকেটে বিরাট-রাহানের জুটিতে ওঠে ১৭৮ রান জোড়েন। এই পার্টনারশিপ নিয়ে বলতে গিয়ে রাহানে বলেন,বাইশ গজে কোহলির সঙ্গে ব্য়াটিং উপভোগ করি
ক্রিকেটমহলে গুঞ্জন রয়েছে, কোহলি-রাহানের মধ্যে নাকি একটা ইগোর লড়াই রয়েছে। বিশ্বকাপে চার নম্বর নিয়ে দল হাজারো সমস্যায় থাকলেও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা রাহানেকে দলে নিয়ে ড্যামেজ কন্ট্রোলের পথে হাঁটেননি বিরাট। সীমিত ওভারে এখন আর কোহলির দলে খুব একটা সুযোগ পাননা রাহানে। সেই নিয়ে হাওয়ায় ভাসতে থাকা গুঞ্জন যাই থাক না কেন, বাইশ গজে বিরাটের সঙ্গে তাঁর রসায়ন দারুণ জানিয়ে দিলেন অজিঙ্ক।

পুনের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬০১ রানের পাহাড় তুলেছে ভারত। আর এই রানে বড় অবদান বিরাট কিং কোহলির। ২৫৪ রানে অপরাজিত থেকে দলকে ৬০০ রানের গণ্ডিতে পৌঁছে দেন। চতুর্থ উইকেটে বিরাট-রাহানের জুটিতে ১৭৮ রান ওঠে। এই পার্টনারশিপ নিয়ে বলতে গিয়ে রাহানে বলেন, 'বাইশ গজে কোহলির সঙ্গে ব্য়াটিংটা দারুণ উপভোগ করি। ব্যাটিংয়ের সময়ে দুজনের বোঝাপড়া খুবই ভালো। যেকারণে বিপরীত দিকে অন্যজন কী পরিকল্পনায় এগোতে চাইছে,সহজেই বুঝে নিয়ে আমরা বোলারের উপর চাপ তৈরি করতে পারি।'
প্রসঙ্গত বিরাটের ২৫৪* রানের পাশাপাশি অজিঙ্ক রাহানে ৫৯ রানের দামি ইনিংস খেলেছেন।












Click it and Unblock the Notifications