ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাটের ছুটিতে বড় ক্ষতির মুখে অজি চ্যানেল
ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাটের ছুটিতে বড় ক্ষতির মুখে অজি চ্যানেল
অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে চার ম্যাচে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে। নতুন বছরের জানুয়ারিতে দুই থেকে তিন হচ্ছেন বিরাট-অনুষ্কা। সেই কারণেই গোলাপি বলে টেস্ট খেলে দেশে ফিরবেন বিরাট। ফলে ব্যবসায়িক দিক থেকে বড় ধাক্কা খেতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বল গড়াতে চলেছে। যেখানে সফরকারী দল বিরাট কোহলির ভারত। স্বভাবতই ভারতের অস্ট্রেলিয়া সফর ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। ২৭ নভেম্বর থেকে ভারতের অজি সফর শুরু। সফর শুরুতে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। যারপর টি-২০ সিরিজ রয়েছে। ১৭ ডিসেম্বর থেকে এরপর বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজ। চার ম্যাচের এই টেস্ট সিরিজে এবার অন্যতম বড় আকর্ষণ অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ।
কিন্তু অস্ট্রেলিয়ায় খেলা সম্প্রচারকারী চ্যানেল কোহলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজ্ঞাপনও সাজিয়েছে ফেলেছে। ফলে শেষবেলায় কোহলির অনুপস্থিতিতে মাথায় হাত তাদের। সিরিজের বিজ্ঞাপনদাতাদের অনেকেই এখন বিজ্ঞাপন দিতে নিমরাজি।অনেকেই বিজ্ঞাপনের জন্য আগে যে টাকা ধার্য করেছিলেন সেই বাজেট কমিয়ে ফেলছেন। ফলে শিরে সংক্রান্তি অবস্থা চ্যানেল সেভেনের। বিরাট পিতৃকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসতে চাওয়ায় তাই বড় ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া।
{quiz_428}












Click it and Unblock the Notifications