দিন রাতের টেস্টে প্রথম সেশনে দাপুটে বোলিং অস্ট্রেলিয়ার, লড়ছেন পূজারা

পিঙ্ক বলে দিন রাতের টেস্ট: লড়লেন পূজারা, ভারতের ২ উইকেট শিকার করে ডিনারে গেল অজিরা

অ্যাডিলেডে জমজমাট টেস্ট ক্রিকেট। পিঙ্ক বলে দিন রাতের টেস্টে ভারতের ২ উইকেট শিকার করে ডিনারে গেল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে দাপটের সঙ্গে বোলিং করে ভারতকে ৪১ রানে বেঁধে রাখল অজিরা। ২৫ ওভার শেষে ৪১ রানে ২ উইকেট হারিয়ে লড়াই ভারতের। ৮৮ বল খেলে ১৭ রানে ক্রিজে লড়ছেন চেতেশ্বর পূজারা।

পিঙ্ক বলে দিন রাতের টেস্ট: লড়লেন পূজারা, ভারতের ২ উইকেট শিকার করে ডিনারে গেল অজিরা

দেশের বাইরে এই প্রথম পিঙ্ক টেস্ট খেলছে ভারত। অ্যাডিলেডে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাটের। অজিভূমে প্রথম দিন রাতের টেস্ট মহারণে শুরুটা অবশ্য ভালো করতে পারল না ভারত। শুরুতেই ভারতীয় ওপেনার পৃথ্বী শ ০ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন।

অ্যাডিলেড ম্যাচ নামার আগে, পিঙ্ক বলের বোলিং ত্রাস মিচেল স্টার্কের ঝুলিতে ৪২ উইকেট ছিল। তিনিই এদিন ইনিংসে দ্বিতীয় ওভারে পৃথ্বীকে প্লেড অন আউট করে অজিদের প্রথম ব্রেক থ্রু দেন। দিন রাতের টেস্টে নামার আগে পৃথ্বী শ না শুভমান গিল, কাকে ওপেনে পাঠানো উচিত সেই নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে অনেক চর্চা হয়েছে। পৃথ্বী সুযোগ পেলেও এদিন নিজেকে প্রমাণ করতে পারলেন না। ডানহাতি ওপেনার প্রস্তুতি ম্যাচে ০ রানে আউট হওয়ার পর এবার পিঙ্ক টেস্ট ০ রানে সাজঘরে ফিরলেন।

অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল, লড়াই চালালেও ডিনারের আগে প্যাট কামিন্সের শিকার হয়ে আউট হন। ৪০ বলে ১৭ রান করে মায়ঙ্ক আউট হয়েছেন। কামিন্সের গতির সামনে পরাস্ত হলে মায়াঙ্কের মিডল স্টাম্প ছিটকে যায়। তবে ভারতের আশার আলো চেতেশ্বর পূজারা।

গতবার অজি সফরে পেইনদের ২-১ হারিয়ে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত। সেবার ৩টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে সব মিলিয়ে পূজারা ৫২১ রান হাঁকান। তাঁর ব্যাটে ভর করে ভারত টেস্ট সিরিজ জিতে ইতিহাস লিখেছিল। এবার দিন রাতের ম্যাচের প্রথম সেশনে অজি পেস আক্রমণ সামলানোর চ্যালেঞ্জ পার করলেন পূজারা।

৮৮ বল খেলে পূজি ১৭ রানে ব্যাটিং করছেন। দিনের প্রথম সেশনে পূজি এখনও কোনও বাউন্ডারি না হাঁকালেও দারুণ ডিফেন্স অজিদের বিরুদ্ধে দেওয়াল হয়ে প্রতিরোধ তৈরি করে লড়াই চালিয়ে চলেছেন। পূজারার সঙ্গে বিরাট কোহলি ২২ বল খেলে ৫ রানে খেলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+