টেস্ট সিরিজে স্মিথের বিরুদ্ধে ভারতীয় বোলিংয়ের রণকৌশল কী হওয়া উচিত, টিপস চ্যাপেলের

টেস্ট সিরিজে স্মিথের বিরুদ্ধে ভারতীয় বোলিংয়ের রণকৌশল কী হওয়া উচিত, টিপস চ্যাপেলের

টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বসেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর এই প্রথমবার ভারতের বিরুদ্ধে টেস্টের মঞ্চে স্মিথকে খেলতে দেখা যাবে। স্মিথের মতো তারকা ব্যাটসম্যানের বিরুদ্ধে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে কী হতে পারে বোলিং রণকৌশল। সেই নিয়েই এবার টিপস দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।

নির্বাসনের পর এই প্রথম ভারতের বিরুদ্ধে টেস্টে স্মিথ

নির্বাসনের পর এই প্রথম ভারতের বিরুদ্ধে টেস্টে স্মিথ

নির্বাসনের পর ক্রিকেটে ফেরা স্মিথকে আউট করতে অ্যাসেজে ইংল্যান্ডের বোলিংকে বেগ পেতে হয়েছিল। ২০১৯ সালে বিশ্বকাপের পরপর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ খেলতে গিয়ে ব্যাটে ম্যারাথন ইনিংস খেলেছিলেন স্মিথ। অ্যাসেজ সিরিজে স্মিথের সংগ্রহ ছিল ৭৭৪ রান। প্রতিপক্ষের বোলিংয়ের কাছে স্মিথের উইকেট তাই কঠিন চ্যালেঞ্জ।

নেই ইশান্ত, শামি-বুমরাহ প্রধান ভরসা

নেই ইশান্ত, শামি-বুমরাহ প্রধান ভরসা

এই নিয়েই ইয়ান চ্যাপেল এবার ভারতকে সতর্ক করলেন। ভারতের পেস বিভাগ নিয়ে এছর প্রত্যাশা রয়েছে। শামি-বুমরাহ-উমেশ-সাইনি-সিরাজদের বোলিংয়ে শক্তি রয়েছে। তবে ইশান্তের মতো অভিজ্ঞ পেসার না থাকার কারণে অজিভূমে বোলিংয়ে ভারত অনেকটাই পিছিয়ে থেকে শুরু করছে বলে মনা করা হচ্ছে। আর এখানেই স্মিথের বিরুদ্ধে ভারতীয় বোলারদের কোন লেন্থে বল করা উচিত জানালেন চ্যাপেল।

স্মিথের বিরুদ্ধে কী হওয়া উচিত বোলিং রণকৌশল

স্মিথের বিরুদ্ধে কী হওয়া উচিত বোলিং রণকৌশল

অস্ট্রেলিয়ান প্রাক্তন অধিনায়কের মতে, 'শর্ট বলে স্মিথকে আটকে রাখা যাবে না। অস্ট্রেলিয়ার পিচে শর্ট বলে স্মিথ দাপট দেখাবেই। ভারতীয় বোলারা এই লেন্থে বল করলে সেটা স্মিথের মতো বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের কাছে জলভাত পরিস্থিতিতে পরিণত হবে। ওকে শর্ট বল করলে, স্মিথ ব্যাকফুটের ক্রিকেটার বলে ও সহজেই খেলে যাবে। সেই কারণেই বোলারদের মাথা খাটাতে হবে।'

কী উপায়

কী উপায়

সেক্ষেত্রে স্মিথকে ফ্রন্টফুটে রানের লোভ দেখানোর পরামর্শ চ্যাপেলের। প্রাক্তন অজি ক্রিকেটার বলেছেন, 'স্মিথকে ফ্রন্টফুটে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে শুরুতে রান খরচ করতে হতে পারে। কিন্তু এতে স্মিথকে আউট করার সম্ভাবনাও তৈরি হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+