ভারত বনাম অস্ট্রেলিয়া: ওয়েড থেকে হার্দিক, তৃতীয় টি-২০তে কোন কোন ডুয়েল আকর্ষণের কেন্দ্রে জেনে নিন

ভারত বনাম অস্ট্রেলিয়া: ওয়েড থেকে হার্দিক, তৃতীয় টি-২০তে কোন কোন ডুয়েল আকর্ষণের কেন্দ্রে জেনে নিন

ওডিআই সিরিজের হারের বদলা টি-২০তে। ডনের দেশে সিডনিতে টানা দুই ওডিআই হেরে, সিরিজ হেরেছিল ভারত। পরে ক্যানবেরাতে শেষ ওডিআই জিতে প্রত্যাঘাত। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার টি-২০তে টানা দুটি জয় ভারতের। ফলে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে 'মেন ইন ব্লু'।

লক্ষ্য হোয়াইটওয়াশ

লক্ষ্য হোয়াইটওয়াশ

মঙ্গলবার সিডনিতে টি-২০ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে কোহলিরা। এই ম্যাচে অজিদের হারাতে পারলে ৩-০ টি-২০ সিরিজ জিতে হোয়াইটওয়াশ করতে পারবে ভারত। ম্যাচ জিতলে টানা ১১ টি টি-২০ জিতবে ভারতীয় দল। সেই সঙ্গে বিদেশ সফরেও ভারত টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়বে।

সফরে সীমিত ওভারের শেষ ম্যাচ

সফরে সীমিত ওভারের শেষ ম্যাচ

ডনের দেশে মঙ্গলবারই সাদা বলে ক্রিকেটে শেষ ম্যাচ। এরপর ১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজের ঢাকে কাঠি। তাই শেষ টি-২০ মহারণে ভারত-অজি ক্রিকেটারদের মধ্যে কোন ডুয়েলে ক্রিকেট ফ্যানেদের নজর থাকতে জেনে নেওয়া যাক।

 স্টিভ স্মিথ বনাম চাহাল

স্টিভ স্মিথ বনাম চাহাল

সিডনিতে ওডিআই সিরিজের দুই ম্যাচে ১০৫ ও ১০৪ রান হাঁকিয়ে ভারতের বিরুদ্ধে দলকে রানের পাহাড় গড়ায় সাহায্য করেছিলেন স্টিভ স্মিথ। টি-২০তে এরপর যদিও স্মিথের ব্যাটে বড় রান নেই। ক্যানবেরাতে ১২ রান হাঁকানোর পর সিডনিতে দ্বিতীয় টি-২০তে ৪৬ রান হাঁকান। সিরিজের শেষ ম্যাচে শার্দুল, নটরাজনদের বিরুদ্ধে স্মিথ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার। টি-২০ সিরিজে এখনও পর্যন্ত দুই ম্যাচেই লেগ স্পিনার চাহালের বিরুদ্ধে উইকেট দিয়ে এসেছেন স্মিথ। তৃতীয় ম্যাচে দুই ক্রিকেটারে ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেটফ্যানেরা।

গ্লেন ম্যাক্সওয়েল বনাম ভারতীয় পেস আক্রমণ

গ্লেন ম্যাক্সওয়েল বনাম ভারতীয় পেস আক্রমণ

ম্যাক্সওয়েল বনাম ভারতীয় পেস আক্রমণ। স্মিথের মতো ওডিআইয়ে ব্যাটে ঝোড়ো ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। এবার টি-২০তে অবশ্য ২ ও ২২ রান হাঁকাতে পেরেছেন। প্রথম ম্যাচে টি নটরাজনের বোলিংয়ে এলবিডব্লিউ আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে শার্দুল ঠাকুরের বলে উইকেট দিয়ে আসেন। ফলে তৃতীয় ম্যাচে পেসারদের বিরুদ্ধে ম্যাক্সওয়েল কেমন খেলেন দেখার।

ম্যাথু ওয়েড বনাম মেন ইন ব্লু

ম্যাথু ওয়েড বনাম মেন ইন ব্লু

সিডনিতে দ্বিতীয় ম্যাচে শুরুতে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন ওয়েড। ৩২ বলে ৫৮ রান পৌঁছে যান। শেষ পর্যন্ত রান আউট হয়ে মাঠ ছেড়েছিলেন। তাঁকে আটকাতে ভারতীয় বোলিং কোন রণকৌশল নেয় দেখার।

হার্দিক পান্ডিয়া বনাম অজি বোলিং

হার্দিক পান্ডিয়া বনাম অজি বোলিং

সাদা বলে দুই সিরিজে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ডনের দেশে অজি সফরে ভারতীয় দলের সেরা প্রাপ্তি। এবার তৃতীয় ম্যাচে ভালো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চাইবেন হার্দিক। সফরে দুই সিরিজ মিলিয়ে হার্দিকের সেরা তিন ইনিংস যথাক্রমে ৯০, ৯২*, ৪২*। অজি বোলিংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁর ঝোড়ো ব্যাটিং দেখার অপেক্ষায় ফ্যানেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+