ফেলুদার মতো মগজাস্ত্র থাকলে সংকেতের অর্থ পেতে পারেন আপনিও, রাহানেকে ধাঁধা দিলেন জাফর
ফেলুদার মতো মগজাস্ত্র থাকলে সংকেতের অর্থ পেতে পারেন আপনিও, রাহানেকে ধাঁধা দিলেন জাফর
আপনার কি ফেলুদার মতো মগজাস্ত্র রয়েছে? সহজেই কঠিন ধাঁধার সমাধান করতে পারেন? তাহলে এই ধাঁধা আপনাই জন্য। এবার বছর শেষে ডনের দেশে ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ টেস্ট সিরিজের উত্তেজনায় মগজাস্ত্রের খেল!

ঠিক কী ঘটেছে
দরজায় কড়া নাড়ছে মেলবোর্ন টেস্ট। শনিবার থেকে মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট ম্যাচ। অ্যাডিলেডে লজ্জার ব্যাটিং বিপর্যয়ের পর ভারতের সামনে বক্সিং ডে টেস্ট দিয়েই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তার আগেই এবার রাহানেকে দ্বিতীয় টেস্টের দল গঠন নিয়ে ধাঁধার মধ্যে দিয়ে সংকেত দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।

জাফরের টুইট
টুইটে জাফর ভারত অধিনায়ক রাহানেকে ট্যাগ করে লিখেছেন, 'তোমার জন্য এই বার্তায় একটি লুকনো মেসেজ রয়েছে। বক্সিং ডে টেস্টের জন্যে অগ্রিম শুভেচ্ছা।'

ধাঁধায় কী লিখলেন জাফর
এরপরই People In Cricket Know Grief In Life Lingers Aplenty Never Dabble Rise And Handcraft Unique Legacy, পরপর ইংরেজিতে এই শব্দগুলি লিখে অজিঙ্ককে ধাঁধার সমাধান করতে দিয়েছেন জাফর।

ফেলুদার মতো মগজাস্ত্র থাকলে সংকেতের অর্থ পেতে পারেন আপনিও
ফ্যানেদের অনেকেই অবশ্য মগজাস্ত্র খাটিয়ে এই ধাঁধায় উত্তর বার করেছেন। জাফরের সংকেতের শব্দগুলির প্রথম অক্ষরগুলি মিলিয়ে দিলে, 'PICK GILL AND RAHUL'দাঁড়াচ্ছে, যার অর্থ হল, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অধিনায়ক অজিঙ্ক রাহানকে, শুভমান গিল ও লোকেশ রাহুলকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন জাফর।












Click it and Unblock the Notifications