সিরিজে পিছিয়ে থাকা অবস্থায়, মেলবোর্নে ভারতীয় দলে কোন চার পরিবর্তনের সম্ভাবনা
সিরিজে পিছিয়ে থাকা অবস্থায়, মেলবোর্নে ভারতীয় দলে কোন চার পরিবর্তনের সম্ভাবনা
অভিশপ্ত অ্যাডিলেড! অজিভূমের এই মাঠেই, টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন দলগত স্কোরে আউট হয়ে ৩৬ রানে গুটিয়ে গিয়েছে ভারত। ফলে দ্বিতীয় ইনিংসে ৯০ রান তাড়া করতে তিন দিনে, দিন রাতের টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে তাই একাধিক পরিবর্তনের সম্ভাবনা। ২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু।

ওপেনিংয়ে পরিবর্তন
পিঙ্ক টেস্টের হারের ধাক্কা কাটিয়ে মেলবোর্নে প্রত্যাঘাত দিতে মরিয়া ভারত। ফলে ওপেনিংয়ে পরিবর্তন আবশ্যক। প্রথম টেস্টে পৃথ্বী শ সুযোগ পেয়ে দুই ইনিংসে ০ ও ৪ হাঁকান। তাঁর জায়গায় ওপেনিংয়ে ফিরতে পারেন লোকেশ রাহুল। অতীতে দেশের হয়ে ওপেন করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার দ্বিতীয় টেস্টে তাঁকে ওপেনে খেলতে দেখা যেতে পারেন। আইপিএলে মায়াঙ্কের সঙ্গে রাহুলের ওপেনিং জুটি সুপারহিট। এবার টেস্টে দুজনের জুটি কেমন খেলে, সেটাই এখন দেখার।

ওপেনিং বিকল্প
প্রথম টেস্টে খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরছেন বিরাট। যেকারণে ভারতীয় দলের মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব তৈরি হয়ে যাবে। সেখানেই রাহুলকে চারে খেলাতে চাইলে সেক্ষেত্রে মায়াঙ্কের সঙ্গে শুভমান গিল ওপেন করতে পারেন।

বোলিংয়ে পরিবর্তন
৩৬ রানে অলআউট! প্রথম টেস্টে হার! দুই ধাক্কার পাশাপাশি অ্যাডিলেডে কামিন্সের বাউন্সারে হাত ভেঙেছে শামির। যেকারণে টেস্ট সিরিজের বাকি ৩ ম্যাচ থেকেই শামি ছিটকে গিয়েছেন। ফলে বোলিং পরিবর্তন হলে, নভদীপ সাইনি অথবা মহম্মদ সিরাজের মধ্য়ে একজন দলে ঢুকবেন। সেক্ষেত্রে বুমরাহ, উমেশের সঙ্গে সাইনি বা সিরিজের একজন ভারতীয় পেস আক্রমণে জুটি বাঁধবেন।

জাদেজাকে নিয়ে কী খবর
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের ভরাডুবির পর হনুমাকে বসিয়ে প্রকৃত অলরাউন্ডার খেলিয়ে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শক্তি নিয়ে নামতে পারে ভারত। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা চোট পান। সেই চোট সারিয়ে মেলবোর্নে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন জাড্ডু।












Click it and Unblock the Notifications