মেলবোর্নে কেমন দল নিয়ে মাঠে নামা উচিত বিরাট-হীন ভারতের? বাদ পড়বেন কারা?

মেলবোর্নে কেমন দল নিয়ে মাঠে নামা উচিত বিরাট-হীন ভারতের? বাদ পড়বেন কারা?

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলি শিবিরকে গো হারা হারিয়েছে টিম পেইনের দল। দ্বিতীয় ম্যাচে আবার খেলছেন না অধিনায়ক। বিরাটের অবর্তমানে ভারতীয় ক্রিকেট দলের আদর্শ একাদশ কেমন হওয়া উচিত, সেদিকে নজর ফেরানো যাক।

ওপেনে মায়াঙ্ক ও রাহুল!

ওপেনে মায়াঙ্ক ও রাহুল!

অ্যাডিলেড টেস্টে জঘন্য পারফরম্যান্স করা পৃথ্বী শ যে বক্সিং ডে ম্যাচে বাদ পড়বেন, তা অবধারিত। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার ওপেনিং স্থানে তরুণ শুভমান গিলের খেলার সম্ভাবনা জোরালো হলেও, তাঁর পরিবর্তে অভিজ্ঞ কেএল রাহুলকে সুযোগ দেওয়া উচিত। কর্নাটকী ব্যাটসম্যান যে ছন্দে রয়েছেন, তাতে তাঁর পক্ষে মেলবোর্নের গতিশীল ও বাউন্সি উইকেটে প্যাট কামিন্সদের ঠেকানো সম্ভব। তাছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট ও আইপিএলে দীর্ঘদিন একসঙ্গে খেলার সুবাদে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কেএল রাহুলের জুটি জমে যেতে পারে।

উইকেটরক্ষক কে হবেন

উইকেটরক্ষক কে হবেন

ওপেনার হিসেবে কেএল রাহুলকে সুযোগ দেওয়া হলে তিনি একাধারে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করতে পারেন। তাতে দলে এক জন ব্যাটসম্যানের অভাব অনুভূত হতে পারে। সেক্ষেত্রে ঋদ্ধিমান সাহা বা ঋষভ পন্থের মধ্যে প্রথম একাদশে সুযোগ পাওয়ার প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি হতে চলেছে। গত ম্যাচে ফ্লপ হওয়া ঋদ্ধির থেকে লড়াইয়ে খানিকটা এগিয়ে তরুণ ঋষভ।

ব্যাটিং বিভাগ

ব্যাটিং বিভাগ

অ্যাডিলেডে ব্যর্থ হলেও অভিজ্ঞতার জন্যই চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিন নম্বর স্থানে ব্যাট করতে পাঠাতে বাধ্য থাকবে ভারত। চার, পাঁচ স্থানে ব্যাট করবেন যথাক্রমে অজিঙ্ক রাহানে এবং হনুমা বিহারী। ঋষভ পন্থ সুযোগ পেলে, তাঁকেই ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

শোনা যাচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সেরে উঠেছেন রবীন্দ্র জাদেজা। তিনি খেললে মেলবোর্ন টেস্টে সাত নম্বরে নামার পাশাপাশি ভারতীয় দলে এক জন বিশেষজ্ঞ স্পিনারের ভূমিকা পালন করবেন। আট নম্বরে নামবেন ভারতীয় স্পিনার তথা অল-রাউন্ডার রবিচন্দ্রণ অশ্বিন।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

চোটের কারণ বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। তাঁর পরিবর্তে দলে সুযোগ দেওয়া উচিত মহম্মদ সিরাজকে। দলে থাকবেন জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব।

এক নজরে আদর্শ একাদশ

এক নজরে আদর্শ একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+