ICC World Cup 2023: বিশ্বকাপের ভারতীয় দলে ব্রাত্য, বিদেশে খেলতে যাচ্ছেন চাহাল

এশিয়া কাপের পর বিশ্বকাপের দলে সুযোগ পাননি যজুবেন্দ্র চাহাল। এবার দেশের বাইরে খেলার সিদ্ধান্ত নিলেন চাহাল। না অন্য কোনও দেশের হয়ে খেলবেন না। আপাতত কাউন্টি ক্রিকেটে নাম লেখাচ্ছেন ভারতীয় দলের এই রিস্ট স্পিনার। ভারতীয় দলে সুয়োগ না পেলেও হতাশ হয়ে বসে থাকতে রাজী নন ভারতীয় লেগ-স্পিনার। নিজেকে খেলার মধ্যে রাখতে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন চাহাল।

৩৩ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনটে ম্যাচ খেলবেন। সেকারণে তিনি ইংলিশ কাউন্টি দল কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সূত্রের খবর চাহাল কেন্টের হয়ে নটিংহ্যামশায়ার এবং ল্যাঙ্কশায়ারের বিরুদ্ধে ঘরোয়া ম্যাচ খেলার পাশাপাশি সমারসেটের বিরুদ্ধে তাঁদেরই মাঠে আয়োজিত ম্যাচও খেলবেন তিনি।

চাহাল

ভারতের বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে তিন জন স্পিনারকে। রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব। চাহালের মতো রিস্ট স্পিনারকে দলে নেওয়া নেওয়া হয়নি। দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই জাডেজা ও অক্ষরকে খেলানো হয়েছে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি চাহাল। সমাজ মাধ্যমে পোস্ট করে আকারে ইঙ্গিতে বার্তা দিয়েছেন।

ভারতীয় দলে প্রত্যাবর্তনের লড়াইটা কাউন্টি ক্রিকেট থেকেই শুরু করতে চান তাহাল। কাউন্টি চ্যাম্পিয়নের প্রথম ডিভিশনে যে ১০টি দল রয়েছে, সেখানে কেন্ট একেবারে নিচে রয়েছে। পরবর্তী মরশুমে দ্বিতীয় ডিভিশনে পিছলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতীতেও ভারতীয় দলে সুযোগ না পেয়ে বহু তারকাই ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট খেলেছেন।

চাহাল

চাহাল যোগ দেওয়ায় খুশি কেন্টের কোচ পল ডাউনটাউন। তিনি বলেন, ''চাহালের মানের এক জন স্পিনার আমাদের দলে যোগ দিয়েছে। এখনও তিনটে ম্যাচ বাকি। আশা করছি এই তিন ম্যাচেই চাহাল প্রমাণ করে দেবে কেন ওকে সেরা স্পিনারদের তালিকায় রাখা হয়।''

মেন ইন ব্লুর জার্সিতে ৭২টি একদিনের ম্যাচে চাহাল, ২৭.১৩ বোলিং গড়ে মোট ১২১টি উইকেট শিকার করেছেন। তারকা এই স্পিনারের ইকোনমি পেট ৮.১৯। অন্যদিকে ৮০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি ৯৬টি উইকেট শিকার করেছেন চাহাল।

চাহাল

বিশ্বকাপের দল থেকে তারকা স্পিনারকে বাদ দেওয়ার পর হরভজন সিং রীতিমতো সরব হয়েছেন। সমাজ মাধ্যমে ভাজ্জি লিখেছেন, 'যুজবেন্দ্র চাহাল বিশ্বকাপের দলে নেই। প্রকৃত ম্যাচ উইনারকে দলে রাখা হবে না!' চাহালকে নিয়ে কিন্তু বিতর্ক অব্যাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+