ICC World Cup 2023: ব্যাট নয় হাতে ক্যামেরা, শ্রীলঙ্কা ম্যাচের আগে ভূমিকা বদল সূর্যের, দেখুন ভিডিও
বৃহস্পতিবার মু্ম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সপ্তম ম্যাচ খেলতে নামছে ভারত। ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুরের মতো একঝাঁক মুম্বইয়ের ভূমিপুত্র। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাূলে স্থান পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। ম্যাচের আগের দিন নেটে অনুশীলনে মগ্ন থাকেন ক্রিকেটাররা। কিন্তু শ্রীলঙ্কা ম্যাচের আগে উল্টো ছবি। দলের মিডল অর্ডার ব্যাটসম্যা সূর্যকুমার যাদবের হাতে ব্যাট নয়, বরং ক্যামেরা।
বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছিলেন না সূর্যকুমার। তবে শেষ ম্যাচে লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন সময়ে ৪৯ রানের ইনিংস খেলে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রেখেছন এই মুম্বইকর। এবার ঘরের মাঠে নামার আগে ভূমিকা পাল্টে নিলেন সূর্য। বিসিসিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে ক্যামেরাম্যানের ভূমিকায় দেখা গিয়েছে ভারতীয় দলের তারকার ক্রিকেটারকে।

ফুলহাতা একটি জামা পড়েন যাতে তাঁর হাতের ট্যাটু সম্পূর্ণ ঢাকা পড়ে যায়, এরপর মাথায় টুপি এবং চোখে চমশা নেন সেইসঙ্গে মাস্ক।ফলে এক ঝলকে দেখে চেনার উপায় নেই তিনি সূর্য কুমার যাদব। ব্যাট হাতে চার ছক্কা বন্যাই বইয়ে দেন টি২০ ম্যাচে। তবে ক্যামেরা হাতেও দ্রুত স্বপ্রতিভ হয়ে উঠার চেষ্টা করলেন সূর্য, সতীর্থকে এমন ভূমিকায় দেখে টিম হোটেলে হাসি চেপে রাখতে পারলেন না জাদেজার মতো সতীর্থও।
সূর্যের গন্তব্য ছিল মুম্বইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ। সেখানে থাকা সাধারণ মানুষকে সূর্য প্রশ্ন করেন, ভারতীয় দলের প্রিয় ক্রিকেটার কে? বেশিরভাগ মানুষই ঘরের ছেলে রোহিতের নাম নেন, কেউ কেউ আবার কোহলির নামও বলেন। তবে মজার ঘটনা ঘটল অন্য্ একটি জায়গায়। একজন মানুষকে প্রশ্ন করেন সূর্যকুমারের খেলা কেমন লাগে।

যদিও ভিডিওর শেষে নিজেকে ধরা দেন সূর্য।সাধারণ মানুষরাও অবাক হয়ে যান। বৃহস্পতিবার ঘরের মাঠেও কী সূর্যের ব্যাট থেকে অপেক্ষা করছে এমনই কোনও চমক।












Click it and Unblock the Notifications