ICC World Cup 2023:কোহলির ডেরায় ফোকাসে নবীন-বিরাট সংঘাত, ফিরে আসছে শামির হ্যাটট্রিকের স্মৃতিও
ICC World Cup 2023: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে দুটি নাম। বিরাট কোহলি এবং নবীন উল হক। আইপিএল থেকেই এই দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে চর্চা অব্যাহত। আরও একবার বিবাদমান দুই ক্রিকেট চরিত্র একে ওপরের মুখোমুখি হচ্ছেন।
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে দেখা গিয়েছে কোহলিকে। অজিদের বিরুদ্ধে কঠিন সময়ে দলের হাল ধরেন, ৮৫ রান করে জয়ের ভিতও গড়ে দেন। বুধবার আফগানদের বিরুদ্ধে নিজের ঘরের মাঠে খেলতে নামবেন বিরাট। নিজের চেনা মাঠে কোহলির থেকে শতরানের প্রত্যাশায় দেশ। নবীনের সঙ্গে কোহলির ব্যক্তিগত ডুয়েলও কিন্তু দেখতে চাইবেন ক্রিকেটপ্রেমীরা।

কোহলি-নবীন বিবাদের সূত্রপাত অবশ্য কিছু মাস আগে আইপিএলের মঞ্চে। এ বারের আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে পড়েন কোহলি ও নবীন উল হক।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপারজায়ান্টস ম্যাচে কোহলি ও নবীনের মধ্যে ঝামেলা সপ্তমে চড়ে। পরে আসরে নামেন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। সেই ঘটনার জল গড়ায় বহুদূর।
এরপর থেকে ভারতের মাটিতে খেলতে নামলেই নবীনকে শুনতে হয়েছে কোহলির নামে স্লোগান। আইপিএল হোক বা বিশ্বকাপ নবীন খেলতে নামলেই নবীনকে শুনতে হয়েছে বিরাটের নামে স্লোগান।

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ধরমশালায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম আফগানিস্তান। সেই ম্যাচেই নবীন উল হককে দেখে 'কোহলি, কোহলি' বলে চিৎকার করতে থাকেন বিরাট সমর্থকরা। ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে যেতেই গ্যালারি থেকে ভেসে আসে এই বিরাট জয়ধ্বনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।
এবার নবীনকে খেলতে হবে কোহলির খাস তালুকে। দিল্লি মানেই প্রাক্তন ভারত অধিনায়কের ডেরা। তার উপর এই মাঠে কোহলির নাতমে বিশেষ স্ট্যান্ডও তৈরি হয়েছে। ফলে সহজেই অনুমান করা যাচ্ছে দিল্লির দর্শকরা নবীনকে স্বাগত জানাতে কীভাবে তৈরি থাকবেন।

এই ম্যাচে চর্চায় আরও একটি নাম। মহম্মদ শামি। ২০১৯ বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করেন মহম্মদ শামি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে পর পর আউট করেন মহম্মদ নবী, আফতাব আলম, মুজিব উর রহমানকে।
চার বছর আগে বিশ্বকাপে আফগানিস্তানেক বিরুদ্ধে ম্যাচে ১১ রানে জয় পেয়েছিল ভারত। ভারত ৮ উইকেটে ২২৪ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ২১৩ রানেই অল আউট হয়ে যায় আফগানরা। শেষ ওভারে হ্যাটট্রিক করেন শামি।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications