Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ মানেই কাঁটে কি টক্কর! ওয়াংখেড়ের ট্র্যাক রেকর্ডই বা কেমন?

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ মানেই কাঁটে কি টক্কর। অন্তত পরিসংখ্যান তেমনই বলছে। যদিও কাল রোহিত শর্মার দল ধারে-ভারে অনেকটাই এগিয়ে কুশল মেন্ডিসের শ্রীলঙ্কার চেয়ে।

বিশ্বকাপে দুই দলের ৯টি সাক্ষাৎ হয়েছে। দুই দলেরই জয় চারটি করে ম্যাচে। ১৯৯২ সালের দ্বৈরথ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। এই ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির ভারত জিতেছিল বিশ্বকাপ।

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ মানেই কাঁটে কি টক্কর!

দুই দলের সর্বশেষ সাক্ষাতে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে দুমড়ে দিয়েছিল ভারত। শ্রীলঙ্কাকে ৫০ রানে গুটিয়ে দিয়ে ভারত জেতে ১০ উইকেটে, ২৬৩ বল বাকি থাকতেই। বিশ্বকাপে সর্বশেষ সাক্ষাতে ২০১৯ সালে লিডসে শ্রীলঙ্কাকে ৩৯ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। ৯৪ বলে ১০৩ রান করে ম্যাচের সেরা হন রোহিত শর্মা।

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিতেছিল। ৭৯ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে রাহুল দ্রাবিড়ের ভারত বিদায় নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার কাছে হেরে। ৬৯ রানে জয়ী হয় শ্রীলঙ্কা। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা মুথাইয়া মুরলীধরন।

২০০৩ সালের বিশ্বকাপে জোহানেসবার্গে ভারত ৬ উইকেটে ২৯২ রান তুলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছিল ১৮৩ রানে। ২৩ ওভারে শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১০৯ রানে, জাভাগল শ্রীনাথ ৩৫ রানে ৪ উইকেট দখল করে ম্যাচের সেরা হন।

১৯৯৯ সালের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ১৫৭ রানে হারিয়েছিল ভারত। টনটনের সেই বিখ্যাত ম্যাচে ভারত ৬ উইকেটে ৩৭৩ রান তুলেছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৫৮ বলে ১৮৩ রান করে ম্যাচের সেরা হন। রাহুল দ্রাবিড় ১২৯ বলে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন। পাঁচ উইকেট নেন রবিন সিং।

১৯৯৬ সালের বিশ্বকাপে দু-বারই ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের খেলায় ভারতকে দিল্লিতে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। সনৎ জয়সূর্য ৭৬ বলে ৭৯ রান করে ম্যাচের সেরা হন। সচিন তেন্ডুলকর ১৩৭ বলে ১৩৭ রান করা সত্ত্বেও পরাস্ত হয় ভারত। এরপর ইডেনে দর্শক হামলার জেরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ স্থগিত হয়েছিল। শ্রীলঙ্কা চলে যায় ফাইনালে। ম্যাচের সেরা হন অরবিন্দ ডি সিলভা।

১৯৭৯ সালের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসেবে খেলেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ম্যানচেস্টারে ভারতকে হারিয়ে চমক দিয়েছিল তারা। শ্রীলঙ্কা জয় ছিনিয়ে নিয়েছিল ৪৭ রানে। ভারত ১৯১ রানে অল আউট হয়ে যায়। ম্যাচটি ছিল ৬০ ওভারের। দলীপ মেন্ডিস ৫৭ বলে ৬৪ রান করে ম্যান অব অব দ্য ম্যাচ হন।

২০১১ সালের বিশ্বকাপের সেই ম্যাচের পর এই প্রথম ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ হচ্ছে। এই স্টেডিয়ামে দ্বৈরথের নিরিখে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার চেয়ে। ১৯৮৭ সালে ভারত প্রথমবার এখানে হারায় শ্রীলঙ্কাকে। ১৯৯৭ সালে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারায় ভারতকে। তারপর ২০১১ সালের সেই ঐতিহাসিক ফাইনাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+