Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপের ম্যাচে মাঠকর্মী ওয়ার্নার, অজি তারকা ব্যাটসম্যানের কর্মকাণ্ড ভাইরাল

ক্রিকেট মাঠে কী বদল হচ্ছে অস্ট্রেলিয়ার চরিত্র? সোমবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে দেখা গেল একের পর এক অভিনব দৃশ্য। প্রথমে দুইবার মানকাডিংয়ের সুযোগ পেয়েও প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করলেন না মিটেল স্টার্ক। এরপর ব্যাট হাতে নয়, একটু অন্যরকমভাবেই নজর কাড়লেন ডেভিড ওয়ার্নার।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন বৃষ্টি আসে। বৃষ্টির জেরে বেশ কিছুক্ষণ খেলা ব‌ন্ধও থাকে। বৃষ্টি আসার সঙ্গে সঙ্গেই মাঠকর্মীরা কভার দিয়ে গোটা মাঠ ঢেকে ফেলার প্রক্রিয়া শুরু করে দেন। সেই সময় দুই দলের ক্রিকেটাররা দ্রুত সাজঘরে দিকে ফিরে যান। কিন্তু মাঠকর্মীদের সঙ্গে কাজে হাত লাগালেন ডেভিড ওয়ার্নারও।

ICC World Cup 2023

অজি বাঁ-হাতি ওপে‌নার, মাঠকর্মীদের সঙ্গে কভার টেনে নিয়ে আসেন। মাঠকর্মীদের নিজের উদ্যোগেই সাহায্য করেন, অজি তারকার এই কর্মকাণ্ড অবাক করে দেয় সকলকে। তারকা ক্রিকেটার নন, ওয়ার্নার যেন হয়ে উঠলেন মাঠকর্মী। ওয়ার্নারের এমন কর্মকাণ্ডের ছবি, ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

এই ম্যাচে একবার নয় দুইবার কুশল পেরেরাকে মানকাডিং আউট করার সুযোগ পেয়েছি‌লেন মিচেল স্টার্ক। কিন্তু দুইবারই সেই সুযোগ নিলে‌ন না অজি‌ পেসার।কিন্তু মহানুভতার পরিচয় দিতে গিয়ে দলের বিপদ বাড়ালেন স্টার্ক। দুইবার জীবন পেয়ে ব্যাট হাতে বড় রান করলেন কুশল পেরেরা। ৮২ বেল ৭৮ রানের ইনিংস খেলেন দ্বীপরাষ্ট্রের এই ব্যাটসম্যা‌ন।

শুরুটা ভালো করলেও পরের দিকে চাপ ধরে রাখতে ব্যর্থ হল শ্রীলঙ্কা। ২০৯ রানেই শেষ হয়ে শ্রীলঙ্কার ইনিংস।

ICC World Cup 2023

এ বারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচেই হার। অজিদের পরিস্থিটিটা এমন হবে তা হয়তো কেউ আঁচ করতে পারেননি।অন্যদিকে শ্রীলঙ্কার পরিস্থিতিটাও প্রায় একই রকম। প্রথমে দক্ষিণ আফ্রিকা ও পরে পাকিস্তানের বিরুদ্ধে হেরে চাপে লঙ্কানরা। দুটি দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+