ICC World Cup 2023: তিন ব্রাত্যজনের কথা, চাহালের পুনর্মিলন, অক্ষরকে সঙ্গী করে ঈশ্বর দর্শনে ঋষভ
ব্রাত্যজনের রুদ্ধসংগীত। সুস্থ থাকলে বিশ্বকাপের ভারতীয় অন্যতম ভরসা হতেন ঋষভ পন্থ। অক্ষর প্যাটেল সুযোগ পেয়েও চোটের কারণে ছিটকে গিয়েছেন বিশ্বকাপের দল থেকে। যজুবেন্দ্র চাহাল যাকে দলে না রাখা নিয়ে এশিয়া কাপ এবং বিশ্বকাপে কম বিতর্ক হয়নি। বিশ্বকাপের মাঝপথে সোশ্যাল মিডিয়া যেন একবিন্দুতে নিয়ে এল তিন ব্রাত্যজনকেই।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে যুজবেন্দ্র চাহাল একদিনের ক্রিকেটে ১২১টি উইকেট শিকারের পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও ৯৬টি উইকেট শিকার করেছেন। কিন্তু তাও বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে রাখতে পারেননি নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপের মাঝেই সক্রিয় কুল-চা জুটি। কথা হচ্ছে চাহাল এবং কুলদীপকে নিয়ে। ভারতীয় দলে দুই অভিন্ন হৃদয় বন্ধু। এক শহরে থাকবেন অথচ কুল-চা জুটি এক ফ্রেমে আসবেন না, তাই হয় নাকি।

Reunited with my brothers 💙🇮🇳 pic.twitter.com/41xY3OFw8b
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 3, 2023
এশিয়া কাপের দলেও তিনি সুযোগ পাননি। শুধু আসন্ন বিশ্বকাপেই চাহাল ব্রাত্য নন। এর আগেও পরপর দু'বার টি-২০ বিশ্বকাপে (২০২১ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ) তিনি জাতীয় দলে ব্রাত্যই ছিলেন। বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে ইংল্যান্ডে কাউন্টিও খেলতে চলে যান চাহাল। দেশে ফিরে এসে ভারতীয় দলের খেলা জমিয়ে উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় থাকছেন।
চাহালের কথা তো জানলেন কি করছেন বাকি দুই ব্রাত্যজন? শুক্রবার ঋষভ এবং অক্ষর এবার তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে যান। সোশাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। দুই তারকা ক্রিকেটারই বর্তমানে এনসিতে রিহ্যাব করছেন, তাঁরই ফাঁকে ঈশ্বর দর্শনে গেলেন ঋষভ এবং অক্ষর।
#WATCH | Tirupati, Andhra Pradesh: Cricketers Rishabh Pant and Axar Patel visit Lord Balaji Temple. pic.twitter.com/aZVv8SX9gL
— ANI (@ANI) November 3, 2023
এর আগে গত ৩ অক্টোবর কেদার-বদ্রিতে গিয়েছিলেন ঋষভ। তাঁর বাড়িও দেরাদুনে। শৈল শহরের সশত্রধারা হ্যালিপোর্টে ঋষভকে তাঁর কয়েক জন কাছের মানুষের সঙ্গে দেখা যায়। সেখান থেকে ভারতের তারকা উইকেটকিপার হ্যালিকপ্টারে কেদারনাথ-বদ্রিনাথের দর্শন করেন।
বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা সাত ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ এখন নিয়মরক্ষার।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications