ICC World Cup 2023: বিশ্বকাপ অভিযানে ফের ধাক্কা খেল শ্রীলঙ্কা, অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেলেন নির্ভরযোগ্য পেসার

ICC World Cup 2023: বিশ্বকাপ চলাকালীন চোটের কারণে ছিটকে গেলেন শ্রীলঙ্কার আরও এক ক্রিকেটার। অধিনায়ক দাসুন শনাকা ও মাথিশা পাথিরানার পর এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না লাহিরু কুমারা।

শ্রীলঙ্কার এই পেসার ভালো ছন্দে ছিলেন। ইংল্যান্ডকে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন ৩৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে। যদিও অনুশীলনে চোট পাওয়ার বড় মাশুল দিতে হলো তাঁকে।

ICC World Cup 2023: বিশ্বকাপ অভিযানে ফের ধাক্কা শ্রীলঙ্কার

পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। নেট রান রেট মাইনাস (-) ০.২০৫। কাল পুনেতে আফগানিস্তানের সঙ্গে ম্য়াচ রয়েছে শ্রীলঙ্কার। এরপর আগামী বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। ২০১১ সালে ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত।

৬ নভেম্বর বাংলাদেশ ও ৯ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার। বর্তমানে যা পরিস্থিতি তাতে সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে ১০ পয়েন্টের ম্যাজিক ফিগারে পৌঁছতেই হবে। ফলে আগামী দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের ঘটনা ভুলেই নামতে চাইবে শ্রীলঙ্কা।

ICC World Cup 2023: বিশ্বকাপ অভিযানে ফের ধাক্কা শ্রীলঙ্কার

কিন্তু শ্রীলঙ্কার অস্বস্তি বাড়াল কুমারার চোট। বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে একটি করে উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও উইকেট পাননি। তবে বেঙ্গালুরুতে গত ২৬ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে কুমারা ৭ ওভারে ৩৫ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কা জেতে ৮ উইকেটে, ম্যাচের সেরা হন কুমারাই।

আজ অনুশীলনে উরুতে চোট পেয়ে কুমারা ছিটকে যেতেই কপাল খুলল দুষ্মন্ত চামিরার। পাথিরানার পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেয়েছেন অ্যাঞ্জেলো ম্য়াথিউজ। তাঁর সঙ্গেই চামিরাও গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। ফিটনেসজনিত কারণে চামিরাকে প্রথমে বিশ্বকাপের দলে রাখেননি শ্রীলঙ্কার নির্বাচকরা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়ে ম্য়াচে পেশীতে চোট পেয়েছিলেন চামিরা। এখন তিনি পুরোপুরি ফিট। বিশ্বকাপের আগে থেকেই চোটের কারণে ওয়ানিন্দু হাসারঙ্গা-সহ বেশ কয়েকজন তারকাকে বাদ দিয়েই দল গড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। বিশ্বকাপ শুরুর পর অধিনায়ক দাসুন শনাকা কোয়াড ইনজুরির কারণে ছিটকে যান। পাথিরানা ছিটকে যান কাঁধের চোটের কারণে।

শনাকার স্থলাভিষিক্ত হয়েছিলেন চামিকা করুণারত্নে। পাথিরানার জায়গায় আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। আজ লাহিরুর স্থলাভিষিক্ত হলেন চামিরা। তিনি ৪৪টি ওডিআইয়ে ৫০টি উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+