ICC CWC 2023: বেঙ্গালুরুতে মহড়া শুরু ভারতের, বিশ্বের ১ নম্বর ব্যাটার হয়ে নেটে কোন মেজাজে শুভমান?

ICC CWC 2023: রবিবার আইসিসি বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্য়াচটি হয়ে দাঁড়াল পয়েন্ট তালিকার ১ নম্বর দলের সঙ্গে শেষে থাকা ১০ নম্বর দলের। তবে নেদারল্যান্ডস ম্যাচের আগেও অনুশীলনে সিরিয়াস ভারতীয় দল।

আজকের অনুশীলনে হাজির ছিলেন ১০ জন ক্রিকেটার। বেঙ্গালুরুর বৃষ্টিতে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্য়াচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজ ভারতীয় দলের অনুশীলন চলল নির্বিঘ্নেই।

ICC CWC 2023: বেঙ্গালুরুতে মহড়া শুরু ভারতের

ভারত চলতি বিশ্বকাপে টানা ৮টি ম্যাচ জিতেছে। রোহিত শর্মার দল যে ফর্মে রয়েছেন তাতে নেদারল্যান্ডস অঘটন ঘটাতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পচা শামুকে যাতে পা না কাটে সে ব্যাপারে সতর্ক ভারতও। পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলবে বিশ্বের ১ নম্বর দল। অপরাজেয় থেকে বিশ্বকাপ জেতার নজিরও গড়তে চলেছে ভারত।

১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল অপরাজেয় থেকে। ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া সেই নজির স্পর্শ করে। ১৯৯৯ সাল থেকে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়ার একটানা ২৭টি ম্যাচ জেতার ঈর্ষণীয় নজির রয়েছে। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে অপরাজেয় থেকে কাপ জেতার নজির স্পর্শের হাতছানি রোহিতদের সামনে।

আজ দুপুরে ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনে হাজির ছিলেন না বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব ও মহম্মদ শামি। রোহিত শর্মা থাকলেও ব্যাটিং করেননি। তবে পিচ পর্যবেক্ষণ করলেন। ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও নিজের শহরের পিচ পর্যবেক্ষণ করে নিলেন।

হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত হিসেবে ডাক পাওয়া কর্নাটকের প্রসিদ্ধ কৃষ্ণ হাজির ছিলেন অনুশীলনে। তিনি দীর্ঘক্ষণ বোলিং করলেন নেটে। শুভমান গিলও নেটে সামলালেন প্রসিদ্ধর বোলিং। নেটে বোলিংয়ের ফাঁকেই প্রসিদ্ধকে কথা বলতে দেখা গিয়েছে বোলিং কোচ পরশ মামব্রের সঙ্গেও। নেট বোলারদের নানা টিপস দিয়েছেন রোহিত।

শুভমান গিল নেটে ফাস্ট বোলারদের সামলালেন। কোচেরা তাঁকে থ্রোডাউন প্র্যাকটিসও করালেন। আজই বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটারের তকমা পেয়েছেন শুভমান। সকলের পরে অনুশীলনে নেমে জোরে বোলারদের পাশাপাশি স্পিনারদের সামলালেন 'লোকাল বয়' তথা ভারতীয় দলের সহ অধিনায়ক লোকেশ রাহুল।

বিশ্বকাপ শুরুর আগে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। ডাচ-ব্রিগেডে রয়েছেন কয়েকজন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। তবে নেদারল্যান্ডসের কাছে ভারত কখনও হারেনি। ২০০৩ সালের বিশ্বকাপে পার্লে নেদারল্যান্ডসকে ৬৮ রানে হারিয়েছিল ভারত। তবে টিম ডি লিড ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। তাঁর পুত্র এবার নেদারল্যান্ডস দলে রয়েছেন।

ভারতকে ৪৮.৫ ওভারে ২০৪ রানে আটকেও ৪৮.১ ওভারে নেদারল্যান্ডস অল আউট হয়েছিল ১৩৬ রানে। এরপর ২০১১ সালের বিশ্বকাপে ৮১ বল বাকি থাকতে দিল্লিতে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারায় ভারত। অপরাজিত অর্ধশতরানের পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন যুবরাজ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+