ICC Cricket World Cup: কবে থেকে কাটতে পারবেন বিশ্বকাপের টিকিট? জানিয়ে দিল আইসিসি
বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণার দিনই ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। বিশ্বকাপের টিকিট নিয়ে বিগত কয়েকমাস ধরে যে জল্পনা কল্পনা চলছিল, তার অবসান হল। আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল কবে থেকে শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি।
এই বছরের ওডিআই বিশ্বকাপ ভারতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।বিশ্বকাপের টিকিট নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। টিকিট কাটার আগে থেকে রেজিস্ট্রেশনও করিয়ে রাখা যাবে। ১৫ অগাস্ট থেকে অনলাইনে টিকিট রেজিস্ট্রেশন শুরু হবে। ২৫ অগাস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি।তার আগে ক্রিকেট ভক্তরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন https://www.cricketworldcup.com/register - এই লিঙ্কে।

টিকিটের কালোবাজারি রুখতে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সাত দফায় বিক্রি করবে বিশ্বকাপের টিকিট। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে সবথেকে বেশি চাহিদা।
২০২৩ বিশ্বকাপে কোনও ই-টিকিটের সুবিধা থাকছে না। অনলাইনে টিকিট কাটার পর দর্শকদের সেই টিকিটের হার্ডকপি সংগ্রহ করা বাধ্যতামূলক।
বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,ভারতের যে কোনও স্টেডিয়ামে ম্যাচ দেখতে হলে ফিজিক্যাল টিকিট থাকা বাধ্যতামূলক। যদি অনলাইনেও টিকিট বুক করে থাকে, তবুও স্টেডিয়ামে ঢুকতে হলে ফিজিক্যালি গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।

জয় শাহ আগেই জানিয়েছিলেন, 'এই মুহূর্তে আমরা ই-টিকিটের ব্যবস্থা বাস্তবায়ন করতে পারছি না, প্রথমে আমরা দ্বিপাক্ষিক সিরিজে এটি বাস্তবায়ন করব এবং তার পরেই বড় ইভেন্টের দিকে এগিয়ে যাব। তবে ৭-৮টি কেন্দ্রে আগে থেকেই ফিজিক্যাল টিকিট রিডেম্পশন নিশ্চিত করব। কিন্তু ফিজিক্যাল টিকিট আগে থেকে ধরে রাখতে হবে।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications