আইপিএল জয়ের পর কীভাবে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন ধোনি, জানালেন ব্রাভো
আইপিএল জয়ের পর কীভাবে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন ধোনি, জানালেন ব্রাভো
২ বছরের নির্বাসন কাটিয়ে ফিরেই আইপিএল খেতাব জিতে চেন্নাই সুপার কিংসের খুশির কিনারা ছিল না। এই সাফল্যে যারপরনাই খুশি হয়ে সিএসকে-র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, কীভাবে তাঁকে রানিং বিটুইন দ্য উইকেট প্রতিযোগিতায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল রাউন্ডার ডোয়াইন ব্রাভো।

২০১৮-র আইপিএল
দুর্নীতির দায়ে চেন্নাই সুপার কিংস-কে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২০১৮ সালে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির দলের। উল্লেখযোগ্যভাবে সেবার চ্যাম্পিয়নও হয়েছিল সিএসকে।

২০১৮-র ফাইনাল
মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ২০১৮-র আইপিএল ফাইনাল। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৪৭ রান করেছিলেন। ১ উইকেট নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। জবাবে ১৮.৩ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন।
ব্রাভোকে চ্যালেঞ্জ ধোনির
২০১৮ সালের আইপিএল ফাইনাল দুর্দান্তভাবে জেতার পর সতীর্থ ডোয়াইন ব্রাভোকে চ্যালেঞ্জ করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্রাভো জানিয়েছেন, তাঁকে বুড়ো বলে সম্বোধন করেছিলেন এমএস। ব্রাভোকে রানিং বিটুইন দ্য উইকেট প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জও নাকি ছুঁড়ে দিয়েছিলেন ধোনি। সেই চ্যালেঞ্জ গ্রহণও করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল রাউন্ডার। দুই ক্রিকেটারের মধ্যে সেদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

ব্রাভোর প্রতি ধোনির আস্থা
ডোয়াইন ব্রাভো বলেছেন, এই মুহূর্তে তিনি চেন্নাই সুপার কিংস ছেড়ে অন্য কোনও ফ্রাঞ্চাইজিতে যেতে চান না। সিএসকে অধিনায়ক এমএস ধোনি ও হেড কোচ স্টিফেন ফ্লেমিং, তাঁর প্রতি যে আস্থা দেখিয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল রাউন্ডার। বিশেষ করে ডেথ ওভারে ধোনি যেভাবে তাঁকে ব্যবহার করেছেন, তাতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাভো।












Click it and Unblock the Notifications