হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালোর, আইপিএলে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা?
হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালোর, আইপিএলে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা?
আইপিএল ২০২০-এর প্লে-অফ শুরু হচ্ছে আজ থেকে। প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। কাল অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের এলিমিনেটর মোকাবিলা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে দুই দলের মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী, তা দেখে নেওয়া যাক। দুই দলের গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর
আইপিএলে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৯ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ পাল্লা ভারী ডেভিড ওয়ার্নার শিবিরের।

আগে ও পরে ব্যাট করার ফল
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগে ব্যাট করে পাঁচটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। একই প্রেক্ষাপটে তিনটি ম্যাচ জিতেছেন বিরাট কোহলিরা। আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে পরে ব্যাট করে চারটি ম্যাচ জিতেছে সানরাইজার্স। পরে ব্যাট করে চারটি ম্যাচ জিতেছে কোহলি শিবির।

শেষ দুই ম্যাচর ফল
গত ২১ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ১৫৩ রানে অল আউট হয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৩১ অক্টোবর আইপিএল ২০২০-এর দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান করেছিল আরসিবি। ৩৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল হায়দরাবাদ।

দুই দলের গেম চেঞ্জার কারা
সানরাইজার্স হায়দরাবাদ : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন রশিদ খান, টি নটরাজনের মতো বোলাররাও।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : অধিনায়ক বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল দলের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। আরসিবির বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দলে নভদীপ সাইনি, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দরের মতো বোলাররাও রয়েছেন।












Click it and Unblock the Notifications