ওয়ান ডে ও টি২০-তে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা, মুখোমুখি পরিসংখ্যান কী বলছে?

ওয়ান ডে ও টি২০-তে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা

আর কয়েক ঘণ্টার মধ্যে দ্বিপাক্ষিক ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহহীন এই দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কা সফরে অংশ টিম ইন্ডিয়ার তরুণ দল। কেমন পারফরম্যান্স করেন দলের নবাগত ক্রিকেটাররা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। তার আগে ওয়ান ডে এবং টি২০-তে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ

ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ

১৯৭৯ থেকে এখনও পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মোট ৭৮টি ওয়ান ডে সিরিজ (দ্বিপাক্ষিক ও দ্বিপাক্ষিক নয়) খেলা হয়েছে। মোট ৩২টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ১৬টি জিতেছে শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে তিনটি সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দ্বিপাক্ষিক নয় এমন ২৭টি সিরিজ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোনও দলই জিততে পারেনি।

ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ

ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ

ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত ১৬৫টি ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে। ৯১টি ম্যাচ জিতেছে ভারত। ৫৬টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। ১১টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুই দলের সাতটি ম্যাচ বাতিল হয়েছে। ওয়ান ডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। চারটি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। চারটি ম্যাচ জিতেছে দ্বীপরাষ্ট্রের দল। একটি ম্যাচের ফলাফল বেরোয়নি।

ভারত বনাম শ্রীলঙ্কার টি২০ সিরিজ

ভারত বনাম শ্রীলঙ্কার টি২০ সিরিজ

২০০৭ থেকে এখনও পর্যন্ত ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে মোট ১৫টি টি২০ সিরিজ খেলা হয়েছে। ৯টি সিরিজ জিতেছে ভারত। ১টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে পাঁচটি টি২০ সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ২০১৯-২০ মরসুমে দুই দলের মধ্যে শেষবার টি২০ সিরিজ খেলা হয়েছিল। ঘরের মাঠে ওই সিরিজ জিতেছিল ভারত।

ভারত বনাম শ্রীলঙ্কার টি২০ ম্যাচ

ভারত বনাম শ্রীলঙ্কার টি২০ ম্যাচ

ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত ১৯টি টি২০ ম্যাচ খেলা হয়েছে। ১৩টি ম্যাচ জিতেছে ভারত। পাঁচটি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ২০২০ সালের ১০ জানুয়ারি টি২০-তে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। ঘরের মাঠে ৭৮ রানে ম্যাচ জিতেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+