টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের, দুই দলেই একাধিক পরিবর্তন
জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পঞ্জাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস।
মাস্ট উইন ম্যাচে সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে। এদিনের ম্যাচে নিজেদের দলে তিনটি পরিবর্তন এনেছে রাজস্থান। রাজস্থান দলে এই ম্যাচে সুযোগ পেয়েছেন মহিপাল লামরোর, স্টুয়ার্ট বিনি এবং ইশ সোধি।

রাজস্থান রয়্যালসের মতো দলে একাধিক পরিবর্তন এনেছেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। ময়াঙ্ক আগারওয়া এবং অঙ্কিত রাজপুতের পরিবর্তে পঞ্জাব দলে এই ম্যাচে সুযোগ পেয়েছেন আকাশদ্বীপ নাথ এবং মোহিত শর্মা।
এই ম্যাচ জিতলে প্লে-অফে পৌছনোর লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে পঞ্জাব দল।
অন্য দিকে, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে যে কোনও মূল্যে এই ম্যাচে জয় প্রয়োজন রাজস্থান রয়্যালসের। এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে রাজস্থান রয়্যালস জিতেছে তিনটি ম্যাচ। ছ'টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের। যার ফল সরূপ নয় ম্যাচ শেষে অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালসের পয়েন্ট ছয়। লিগ টেবিলে সবার শেষে রয়েছে তারা। এই জায়গা থেকে প্রথম চারে শেষ করতে হলে আজ নিজেদের সর্বশক্তি দিয়ে ম্যাচ বেড় করে আনতে হবে অজিঙ্ক রাহানের দলকে।
এক ঝলকে দেখে নিন কারা খেলছেন আজকের ম্যাচ
রাজস্থান রয়্যালস:
জস বাটলার, অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, মোহিপাল লামরোর, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রে আর্চার, ইশ সোধি,অনুরীত সিং, জয়দেব উনাদকট
কিংস ইলেভেন পঞ্জাব:
ক্রিস গেইল, কেএল রাহুল, আকাশদ্বীপ নাথ, করুণ নায়ার, মার্কস স্টইনিস, মনোজ তিওয়ারি, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, মুজিব উর রহমান, অ্যান্ডু টাই, মোহিত শর্মা
-
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমছে না, বাজার খুলতেই শেয়ার বাজারে বিরাট পতন, উধাও কয়েক লক্ষ কোটি টাকা -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর!









Click it and Unblock the Notifications