Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Harmanpreet Kaur: পেয়েছেন কড়া শাস্তি, বাংলাদেশ সফরে নিজের আচরণে অনুতপ্ত নন হরমনপ্রীত, দিলেন বড় বয়ান

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন আম্পায়ারিং নিয়ে বেজায় রুষ্ট হয়েছিলেন হরমনপ্রীত কৌর। আউটের সিদ্ধান্তে খুশি না হওয়ায় স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন সজোরে। ম্যাচের পর আম্পায়ারিংয়ের সমালোচনা করেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। এরজেরে আইসিসির কড়া শাস্তিও পেতে হয়েছে হরমনপ্রীতকে। কিন্তু নিজে তাঁর আচরণের জন্য লজ্জিত নন, এমনকি নির্বাসিত হয়ে কোনও অনুশোচনা নেই তাঁর।

বর্তমানে মহিলাদের হান্ড্রেড গেমে অংশ নিয়েছেন হরমনপ্রীত কৌর। রবিবার ম্যাচ শেষে বাংলাদেশের প্রসঙ্গ উঠলে অকপটে নিজের মতামত তুলে ধরেন ভারত অধিনায়ক। সমালোচনা যতই হোক, কড়া শাস্তির মুখে পড়লেও নিজের অবস্থানে অনড় আছেন ভারত অধিনায়ক।

হরমনপ্রীত কৌর

হরমনপ্রীত বাংলাদেশ সিরিজের ঘটনা প্রসঙ্গে বলেছেন, 'আমার মনে হয় না, আমি ভুল কিছু বলেছি কোনও ক্রিকেটার বা অন্য কাউকে। যা মাঠে ঘটেছে, যা সবাই দেখেছে আমি সেটাই বলেছি। আমি শুধু মাঠে যেটা হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আমি কোনও কিছুতে অনুচপ্ত নই।'

এখানেইড় শেষ না করে হরমনপ্রীত আরও উল্লেখ করেছেন, 'আমি বলব না কোনও অনুশোচনা রয়েছে।কারণ ক্রীড়াবিদ হিসাবে দিনের শেষে সকলেই দেখতে চায় পরিচ্ছন্নতা, স্বচ্ছতা। খেলোয়াড় হিসাবে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। নিজেরা কী অনুভব করছি, সেটা প্রকাশ করারও।'

হরমনপ্রীত

গত মাসে বাংলাদেশ সফরে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে তিনটি করে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচ খেলে। টি টোয়েন্টি সিরিজ জিতলেও একদিনের সিরিজ অমীমাংসিত ভাবেই শেষ হয়। হরমনপ্রীতের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে তার আচরণ খুব একটা ভালো ছিল না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে তার আভাস পাওয়া গিয়েছিল।

আইসিসির কোড অফ কনডাক্ট'-র ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ভারতীয় অধিনায়ক। হরমনপ্রীতের ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও আগামী ২৪ মাস তাঁকে আইসিসির নজরদারিতে থাকতে হবে।
নির্বাসনের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। ফলে এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। সেরা চার দলের মধ্যে থাকায় ভারতের মহিলারা সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামার সুযোগ পাচ্ছে।

হরমনপ্রীত

হরমনপ্রীতের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তনীরাও, এমনকি বোর্ডও তাঁর ভূমিকায় খুশি নয়। কিন্তু সমালোচনা যতই হোক, নিজের অবস্থানে অন‌ড় হরমনপ্রীত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+