Hardik Pandya: প্রত্যাবর্তনে মরিয়া পাণ্ডিয়া, নতুন বছরের শুরুতেই দিলেন নিজের ফিটনেস আপডেট, দেখুন ভিডিও

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পান হার্দিক পাণ্ডিয়া। এরপর মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। খেলতে না পারলেও পাণ্ডিয়া কিন্তু প্রচারে রয়েছেন ভালোমতোই। চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার তা নিয়ে চর্চার অন্ত নেই। এরইমধ্যে নতুন বছরের শুরুতেই ফিনটেস নিয়ে বিরাট আপডেট দিলেন পাণ্ডিয়া।

তবে নতুন বছরের শুরুতেই ভক্তদের মন ভালো করা একটি উপহার দিয়েছেন ভারতীয় অলরাউন্ডারের। নিজের জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন পাণ্ডিয়া। সেখানে বিভিন্ন শারীরিক কসরত করতে দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ককে। ভিডিওর ক্যাপশন দেখে খুশি হতে পারেন ভারতীয় দলের সমর্থকরা এবং অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা। ভিডিওর সঙ্গে হার্দিক লিখেছেন, "প্রতিদিন এগোচ্ছি।"

Hardik Pandya

জানুয়ারি মাসের শুরুতেই ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে তিনটি টি২০ ম্যাচ খেলবেভারত। এই সিরিজে হার্দিকের খেলার সম্ভবনা নেই। কিন্তু আইপিএলেই কামব্যাক করার জন্য তৈরি হচ্ছেন হার্দিক। অন্তত নিজের ফিটনেসের ভিডিওতে সেই রকমই বার্তা তুলে ধরতে চেয়েছেন ভারতীয় দলের তারকা অলর রাউন্ডার।

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পরে আফগানিস্তান আসবে ভারতের মাটিতে। আফগানরা তিনটি টি২০ম্যাচ খেলবে এদেশের মাটিতে। সেই সিরিজেই ফিরতে পারেন হার্দিক। এমনটাই শোনা গিয়েছি‌ল ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। কিন্তু সংবাদ সংস্থা এএনআই শেষ সপ্তাহে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে আশার আলো দেখা যাচ্ছে না। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে সম্ভবত মাঠে দেখা যাবে না পাণ্ডিয়াকে।

এদিকে আইপিএলে ঘরে ফিরেছেন পাণ্ডিয়া। গুজরাত দলের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল, হার্দিক আছেন তাঁদের দলেই। অবশ্য এর কিছু পরই জানা যায়, হার্দিককে টাকার বিনিময়ে 'ট্রেড' করে ঘরে ফিরিয়েছে মুম্বই।


রেকর্ড অঙ্কের বিনিয়মে মুম্বই ইন্ডিয়ান্স ঘরে ফিরিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। এমনতিতেই হার্দিকের ১৫ কোটি টাকা দর পুরোটাই দিতে হয়েছে মুম্বইকে। তারউপর রয়েছে ট্রান্সফার ফি। সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে হার্দিক পাণ্ডিয়ার ট্রান্সফার ফি-র অঙ্ক প্রকাশ্যে এসেছে। যা চমকে দেওয়ার মতো। পাণ্ডিয়াকে দল থেকে ছাড়ার জন্য ১০০ কোটি টাকা ট্রান্সফার ফি পেয়েছে গুজরাত দলের মালিক সংস্থা সিভিসি ক্যাপিটালস।

রোহিতের পরবর্তী জমানায় সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হতে পারেন হার্দিক। দু'টি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে দলে তোলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। তবে আপাতত প্রত্যাবর্তনই পাখির চোখ পাণ্ডিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+