Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন হরভজন সিং-গীতা বসরা

চণ্ডীগড়, ২২ অগাস্ট : জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা হরভজন সিং। দীর্ঘদিনের বান্ধবী তথা বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে আগামী ২৯ অক্টোবর সাত পাঁকে বাঁধা পড়বেন ভাজ্জি। [বলিউড তারকাদের বিয়ের মুহূর্ত!]

চণ্ডীগড়ের সংবাদপত্র 'দ্য ট্রাইবুন' জানিয়েছে অক্টোবরে নির্ধারিত দিনে জলন্ধরেই হোটেল কাবানাতে দুজনের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। [প্যারিসে হনিমুনে ব্যস্ত সুরেশ রায়না]

এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে রয়েছেন হরভজন সিং। প্রথম টেস্টে গলে সুযোগ পেলেও কলম্বোতে চলতে থাকা দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন 'টার্বানেটর' নামে খ্যাত ভাজ্জি। [বলিউডের ১০টি 'লাভ ম্যারেজ' যার পরিণতি বিবাহবিচ্ছেদে!]

প্রসঙ্গত কিছুদিন আগে পর্যন্তও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সবকিছু অস্বীকার করে এসেছেন দুজনে। গোটা ঘটনাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন হরভজন ও গীতা দুজনেই। জানিয়েছিলেন, বিয়ে হলে সে খবর সকলেই জানতে পারবেন। সেই জল্পনা বোধহয় এবার সত্যি হতে চলেছে। তবে তার আগে নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন অভিনেত্রী গীতা সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য। [কোন কোন বলিউড জোড়ির বয়সের আকাশ-পাতাল ফারাক]

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

জন্মসূত্রে ভারতীয় হলেও গীতার জন্ম ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে পোর্টসমাউথে।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

১৯৮৪ সালের ১৩ মার্চ পাঞ্জাবি পরিবারে গীতার জন্ম হয়।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

ছোটবেলায় কিছুদিন সেখানে কাটিয়ে গীতা মুম্বইয়ে চলে আসেন। এখানে অভিনয়েরও পাঠ নেন।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

২০০৬ সালে অভিনেতা ইমরান হাসমির বিপরীতে 'দিল দিয়া হ্যায়' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় গীতার।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে তৈরি এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন গীতা। এবং প্রথম সিনেমা থেকেই সেক্সি ইমেজ তৈরি হয়ে যায় তাঁর।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন গীতা।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

বহুদিনের সম্পর্ক হলেও একেবারে প্রথম থেকেই হরভজন সিংয়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে যথেষ্ট সতর্ক থেকেছেন গীতা। সবসময়ই ভাজ্জিকে ভালো বন্ধুর বেশি কিছু বলেননি প্রকাশ্যে।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

এবছরও বলিউড সিনেমা 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'-এ অভিনয় করেছেন গীতা বসরা।

অভিনেত্রী গীতা

অভিনেত্রী গীতা

কবে এবার সরাসরি নিজেদের মুখেই হরভজন ও গীতা নিজেদের বিয়ের কথা স্বীকার করেন সেটাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+