'পারব তাই খেলব', ৪০ বছর বয়সে আইপিএলে অংশগ্রহণ নিয়ে সোজাসাপ্টা হরভজন
'পারব তাই খেলব', ৪০ বছর বয়সে আইপিএলে অংশগ্রহণ নিয়ে সোজাসাপ্টা হরভজন
আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা হতে চলেছে হরভজন সিং। প্রথম একাদশে সুযোগ না পেয়ে ডাগ আউটে বসলেও প্রাক্তন ভারতীয় অফ স্পিনারের অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাতে পারবে শাহরুখ খানের দল। সেসব ভাবনার মধ্যে ৪০ বছরের ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে নাক বেঁকিয়েছেন অনেকে। সোজাসপ্টা ভাষায় তাঁদের জবাব দিয়েছেন ক্রিকেটার নিজে।

পারব তাই খেলব
২০২১ সালের আইপিএল শুরুর আগে এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেছেন যে তিনি জানান অনেকে তাঁর ৪০ বছর বয়সে আইপিএল খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর উদ্দেশে ভাজ্জির সোজাসাপ্টা উত্তর, তিনি জানেন যে তিনি পারবেন। তাই তিনি এবারও আইপিএল খেলবেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার।

প্রমাণ করার কিছু নেই
ক্রিকেট কেরিয়ারের একদম অন্তিম লগ্নে এসে তাঁর কারও কাছে প্রমাণ করার আর কিছু নেই বলে জানিয়েছেন হরভজন সিং। ৪০ বছর বয়সে তিনি আইপিএল খেলতে নেমে সফল হলে তো কোনও কথাই নেই, কিন্তু ব্যর্থ হলে কারও কাছে তিনি জবাবদিহি করবেন না বলে জানিয়েছেন ভাজ্জি। এখন লড়াইটা তাঁর সম্পূর্ণ নিজের সঙ্গে নিজের বলে জানিয়েছেন হরভজন সিং।

কেকেআর শিবিরে হরভজন
২০১৯ সালের আইপিএলের পর আর বাইশ গজে দেখা যায়নি হরভজন সিং-কে। করোনা ভাইরাসের জেরে চেন্নাই সুপার কিংস শিবিরে থেকেও সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট খেলতে যাননি ভাজ্জি। সেই ৪০ বছরের প্রাক্তল অফ স্পিনারকেই এবার ২ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালের আইপিএলের প্রস্তুতি হিসেবে মুম্বইয়ে কেকেআরের জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন ভাজ্জি।

হরভজনের আইপিএল কেরিয়ার
এখনও পর্যন্ত আইপিএলে ১৬০টি ম্যাচ খেলেছেন হরভজন সিং। ১৫০টি উইকেট নিয়েছেন দেশের প্রাক্তন অফ স্পিনার। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার প্রথম পাঁচে রয়েছে টার্বুনেটরের নাম। ২০১৯ সালের আইপিএলে সিএসকে-র জার্সিতে ১৬টি উইকেট নিয়েছিলেন হরভজন।












Click it and Unblock the Notifications