লকডাউনে নিজের কবি সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটালেন হরভজন সিং, নেট দুনিয়ার বাহবা

লকডাউনে নিজের কবি সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটালেন হরভজন সিং, নেট দুনিয়ার বাহবা

করোনা ভাইরাসের জেরে লকডাউনে নিজের কবি সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। স্বনামধন্য কবি হাকাম ভাকত্রিওয়ালার 'রব দি রং' কবিতা আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিলেন ভাজ্জি।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ ৭০ হাজার মানুষের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ১৮০০।

লকডাউনে বন্ধ ক্রিকেট

লকডাউনে বন্ধ ক্রিকেট

দুই দেশে লাগু থাকা লকডাউনের জেরে বন্ধ রয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। প্রশাসনের নির্দেশ মেনে ঘরে বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সেই তালিকায় রয়েছে হরভজন সিং-র নাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলের অপেক্ষায় থাকা ভাজ্জি সোশ্যাল মিডিয়ায় আলোডড়ন তুললেন।

হরভজনের আবৃত্তি

করোনা ভাইরাসের জেরে লকডাউনে হরভজন সিং-র কবি সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটল। টুইটারে এক ভিডিও পেস্ট করেছেন ভাজ্জি। যেখানে তাঁকে হাকাম ভাকত্রিওয়ালার 'রব দি রং' কবিতা আবৃত্তি করতে দেখা যাচ্ছে। ভগবানের কাছে হরভজনের নিবেদন, 'অ্যায় খুদা, তুনে তো মুঝে হ্যায়রান কার দিয়া'। ভাজ্জির আবৃত্তিতে মজেছে নেট দুনিয়া।

ক্রিকেটারদের প্রশংসা

ক্রিকেটারদের প্রশংসা

হরভজন সিং-র এই প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও আকাশ চোপড়া। টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও ভাজ্জির আবৃত্তি শুনে মুগ্ধ হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+