ইডেনে নেই কেকেআর, হতাশ হরভজন দেশে আইপিএল হওয়া নিয়ে খুশি

ইডেনে নেই কেকেআর, হতাশ হরভজন দেশে আইপিএল হওয়া নিয়ে খুশি

কলকাতার ইডেন গার্ডেন্স থেকেই তাঁর কেরিয়ারের উত্থান। তাই হরভজন সিংয়ের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মাঠ। এমন এক মাঠ যার সঙ্গে জুড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অথচ সেই দলই কিনা এবারের আইপিএলে পাবে পরিচিত ঘরের মাঠ। থাকবে না দর্শকদের সেই গর্জন ও কানফাটা চিৎকার। যে পরিবেশ তিনিই মিস করবেন বলে জানালেন ভাজ্জি।

কেকেআরের জার্সিতে খেলবেন হরভজন

কেকেআরের জার্সিতে খেলবেন হরভজন

করোনা ভাইরাসের আবহে ভারতেই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। টুর্নামেন্টের জন্য ফুটবলার কেনাবেচার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-কে ২ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

ইডেনে হবে না ম্যাচ

ইডেনে হবে না ম্যাচ

২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করেছিল হরভজন সিং। সেখান থেকেই ভাজ্জির কেরিয়ার অন্য খাতে বইতে শুরু করে। কেকেআরের সদস্য হওয়ার পর সেই স্মৃতি রোমন্থন করে তিনি ফের সেই মাঠেই বল হাতে বাইশ গজ কাঁপাবেন বলে ভেবেছিলেন ভাজ্জি। কিন্তু তিনি সে সুযোগ পাবেন না ভেবে হতাশ হয়েছেন হরভজন।

দেশে আইপিএল হওয়ায় খুশি

দেশে আইপিএল হওয়ায় খুশি

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের আইপিএল। চেন্নাই সুপার কিংসের সদস্য হওয়া সত্ত্বেও সেই টুর্নামেন্টে খেলেননি হরভজন সিং। কিন্তু ভারতে ফের আইপিএল ফিরে আসায় তিনি খুশি বলে জানিয়েছেন ভাজ্জি।

হরভজনের আইপিএল কেরিয়ার

হরভজনের আইপিএল কেরিয়ার

আইপিএলে বিভিন্ন দলের হয়ে এখনও পর্যন্ত ১৬০টি ম্যাচ খেলেছেন হরভজন সিং। ১৫০টি উইকেট নিয়েছেন ভাজ্জি। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকার প্রথম তিনে রয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+