শাহরুখের জন্মদিনে স্পেশাল ভিডিও কেকেআরের, বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার দীনেশের

শাহরুখের জন্মদিনে স্পেশাল ভিডিও কেকেআরের, বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার দীনেশের

বাদশার জন্মদিনে বাদশাহী উপহার! আজ ৫৫ বছরে পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর জন্মদিনের আগেই অবশ্য বাদশাকে ৫৫তম জন্মদিনের সেরা উপহার দিয়ে দিয়েছেন মর্গ্যান-দীনেশরা। রবিবার বাজিগরের জন্মদিনের কয়েক ঘন্টা আগে রাজস্থানকে ৬০ রানে হারিয়ে নাইট রাইডার্সকে পয়েন্ট টেবিলে ৮ নম্বর থেকে চারে পৌঁছে দিয়েছে নাইটব্রিগেড। এবার জন্মদিনে শাহরুখের জন্যে স্পোশাল ভিডিও পোস্ট কেকেআরের।

শাহরুখের জন্মদিন স্পেশাল ভিডিও কেকেআরের, বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার দীনেশের

ভিডিওতে বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করলেন দীনেশ কার্তিক। নাইটদের প্রাক্তন অধিনায়ক ভিডিওর শুরুতে জানিয়েছেন, 'বিশ্বজুড়ে শাহরুখের জনপ্রিয়তা সত্যিই ঈর্ষণীয়। ফ্যানেদের কাছে শাহরুখ ভগবানের সমান।' সঙ্গে দীনেশ তার নিজের একটি শাহরুখ মূহূ্র্ত শেয়ার করেছেন। দীনেশ শুনিয়েছেন, বালিতে ঘুরতে গিয়ে এক টোটো চালককে ভারতীয় বলে পরিচয় দিতে তিনি শাহরুখের নাম করেন। সেই চালক দীনেশকে শাহরুখ খানের দেশের বলে ভালোবাসা জানান। সঙ্গে শাহরুখ-প্রীতি জিন্টা অভিনীত জনপ্রিয় সিনেমা ভীর-জারা নিয়েও কথা বলেন বলে কার্তিক জানালেন।

এর পাশাপাশি শাহরুখের জন্মদিনে বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের কথাও শেয়ার করেছেন কার্তিক। যেখানে দীনেশ বলেন, 'কেকেআর আসার আগেই শাহরুখের সঙ্গে কাছ থেকে পরিচয় হয়। দিল্লি ডেয়ারডেভিলস দলের থাকার সঙ্গে শাহরুখের সঙ্গে পরিচয় হয়েছিল। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+