ঈশানের আগে জন্মদিনে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল একজন ভারতীয়েরই

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলছে। আর সেই ম্যাচেই সূর্যকুমার যাদবের সঙ্গে অভিষেক হয়েছে মহেন্দ্র সিং ধোনির রাজ্য ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ। দেশের হয়ে দুটি টি ২০ খেলা ঈশানের আজ জন্মদিনও। জন্মদিনে একদিনের আন্তর্জাতিকে অভিষেকের নিরিখে তাঁর পূর্বসূরী মাত্র একজন ভারতীয় ক্রিকেটারই।

ঈশানের আগে গুরশরণ সিং

ঈশানের আগে গুরশরণ সিং

ঘরোয়া ক্রিকেটে দিল্লি ও পাঞ্জাবের হয়ে খেলা গুরশরণ সিং একটি টেস্ট ও একটি একদিনের আন্তর্জাতিকই খেলেছেন। ১৯৯০ সালে প্রথম ভারতীয় হিসেবে জন্মদিনে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় তাঁর। ১০৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩.৩২ গড় রেখে ৫,৭১৯ রান করা গুরশরণের আন্তর্জাতিক কেরিয়ার অবশ্য দীর্ঘায়িত হয়নি। ৮ মার্চ হ্যামিলটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি মাত্র চার রান করেন। একটি টেস্টও খেলেন তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রান করেছিলেন ১৮। আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে তিনি রজার বিনির পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে নেমে চারটি ক্যাচ ধরেছিলেন, পরিবর্ত হিসেবে ক্যাচ ধরার নিরিখেও এটি ছিল নজির। খেলা ছাড়ার পর তিনি কোচিং করাতে থাকেন। ২০১৮ সালে অরুণাচল প্রদেশ ও ২০১৯ সালে উত্তরাখণ্ডের কোচ হন।

ছবি- ফেসবুক

জন্মদিনে অভিষেক

জন্মদিনে অভিষেক

মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ খেলেছিলেন ঈশান কিষাণ। সেই সিরিজেই তাঁর টি ২০ অভিষেক হয়। ২টি ম্যাচে ৬০ রান করেছিলেন। আমেদাবাদে অভিষেক ম্যাচে করেন সর্বাধিক ৫৬। পরের ম্যাচে ৪। এরপর আইপিএলেও খুব বেশি সফল হননি। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ২৮ করেন, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৬ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেন ৬। সঞ্জু স্যামসনের হাঁটুর লিগামেন্টে চোট থাকায় আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হল ঈশানের। অনেক দিন পর উইকেটের পিছনে দাঁড়াতে দেখা যাচ্ছে ধোনির রাজ্য ঝাড়খণ্ডের কোনও উইকেটকিপারকে।

মুম্বই ইন্ডিয়ান্সের দুই

মুম্বই ইন্ডিয়ান্সের দুই

২০১৬ সালে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নেতৃত্ব দেন ঈশান, সেবার ভারত রানার-আপ হয়। গত বছরের আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক রান করার পাশাপাশি সবচেয়ে বেশি ছক্কাও মারেন। আজ ভারতীয় দলে যে দুজনের অভিষেক হল একদিনের আন্তর্জাতিকে, দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের। ঈশান কিষাণের সঙ্গে আজই দেশের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলছেন মুম্বইয়ের সূর্যকুমার যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+