Gautam Gambhir: কেকেআরের প্রত্যাবর্তনের কারণ থেকে কলকাতার প্রিয় খাবার, ভক্তদের প্রশ্নে গম্ভীরের ছক্কা

দিল্লির ক্রিকেটার হলেও আইপিএলের সৌজন্যে গৌতম গম্ভীর হয়ে উঠেছিলেন কলকাতার ঘরের ছেলে। আইপিএলে কেকেআরকে দুই বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক মাঝে কয়েক বছর ঘর ছেড়েছিলেন। কিন্তু ২০২৩ সাল শেষ হওয়ার আগেই গৌতম আবার ফিরে এসেছেন নাইটদের ডেরায়। ভূমিকা পাল্টে এবার তিনি মেন্টর। কিন্তু কেন কেকেআরে ফিরলেন, কলকাতায় তাঁর প্রিয় খাবার কী? এই সবকিছুই অকপটে জানালেন গম্ভীর।

বছর শেষে ভক্তদের সমাজ মাধ্যমে ভক্তদের একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন গৌতম গম্ভীর। সমাজমাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। সেখানেই কলকাতায় মেন্টর রূপে প্রত্যাবর্তনের ব্যাখ্যা দিয়েছেন গম্ভীর।

Gautam Gambhir

কেকেআর দলে কেন ফিরলেন কেন? এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, ''এটা তো হওয়ারই ছিল। শাহরুখ খান এবং তাঁর পরিবার ও কেকেআর আমার কাছে একটা আবেগ। আমি অত্যন্ত উত্তেজিত।' কেকেআরকে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন গৌতম গম্ভীর। সেই গৌতিকে ভীষণ ভালোবাসেন কেকেআর সমর্থকরা। গম্ভীরও ভালোবাসেন কেকেআরকে আর কলকাতাকে।


শুধু কলকাতার ক্রিকেট প্রেম নয়, একইসঙ্গে কলকাতার খাবার সম্পর্কিত তথ্যও গম্ভীরের নখদর্পনে। এক বাঙালি ভক্ত তাঁকে প্রশ্ন করেন কলকাতায় তাঁর প্রিয় খাবার কী? এই প্রশ্নে দুটি জনপ্রিয় খাবারের নাম বলেন। কলকাতার ফুটকা ও রোল অত্যন্ত প্রিয় গম্ভীরের।ফলে আসন্ন মরসুমে গম্ভীরের রসনা তৃপ্তিতে এই দুটি খাবার রাখতেই হবে কেকেআর ম্যানেজমেন্টকে।


বিজেপির সাংসদকে একজন আপনি কি অযোধ্যায় রাম মন্দির দেখতে যাবেন? এর উত্তরে নাইট মেন্টর বলেন," অবশ্যই দেখতে যাব। রাম মন্দির পুরো দেশের কাছে গর্বের ব্যাপার। আমি এই জন্য অযোধ্যায় রাম মন্দির তৈরির সঙ্গে জড়িত সবাইকে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই।"

একভক্ত তাঁর বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অনুরোধ করেন। সেই আবদারও পূরণ করেন গম্ভীর।
আইপিএল-২০২৪ এর মিনি নিলামে কেকেআরের টেবলে হাজির ছিলেন গৌতম গম্ভীর। একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ককে কিনে নেয় কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+