অপ্রতিরোধ্য ভারত, তবে বিরাটদের এই সিদ্ধান্ত মানতে পারছেন না গম্ভীর

ইংল্যান্ডকে টি ২০ সিরিজে ৩-২ ব্যবধানে ভারতের টানা আটটি টি ২০ আন্তর্জাতিক সিরিজ জয়। গতকালের ভুবনেশ্বর কুমারের অনবদ্য স্পেলের কথা মাথায় রেখেও মানতে দ্বিধা নেই, ভারতের সিরিজ জয়ে বড় ফ্যাক্টর হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপেনিং জুটিই। তবে লোকেশ রাহুলকে বাদ দেওয়া উচিত হয়নি বলেই দাবি প্রাক্তন ভারত অধিনায়ক গৌতম গম্ভীরের।

রাহুলকে বাদ সঠিক নয়

রাহুলকে বাদ সঠিক নয়

ভারতের সিরিজ জয়ে খুশি হলেও প্রথম একাদশ থেকে লোকেশ রাহুলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করছেন না গম্ভীর। শেষ পাঁচটি টি ২০ ধরলে রাহুলের রান যথাক্রমে ০,১,০,০ ও ১৪। ফর্মের ধারেকাছে না থাকাতেই বাদ রাহুল। ভারত ছয় বোলারে গতকাল খেলতে নেমেছিল। নটরাজনকে জায়গা করে দিতে বাইরে রাখা হয় রাহুলকে। গম্ভীর বলেন, আমি অনেক আগে থেকেই বলছি, ভারতের ৬ বোলারে খেলা উচিত। কিন্তু একইসঙ্গে রাহুলকে বসানো ঠিক হয়নি। কেউ যখন খারাপ ফর্মে থাকেন তাঁকে বেশি সুযোগ দেওয়া উচিত। তাতে আত্মবিশ্বাসে চিড় ধরে না। যখন কেউ খারাপ ফর্মে থাকা অবস্থায় বাদ পড়েন সেটা তাঁর কাছে খুব খারাপ অনুভূতি। তাই রাহুলকে বাদ দেওয়া ঠিক নয়। তিনটি একদিনের ম্যাচেও রাহুলকে খেলানো উচিত।

বীরু-যুবি মজেছেন বিরাট-হিটে

বীরু-যুবি মজেছেন বিরাট-হিটে

রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির ওপেন করতে নামাকে সমর্থন করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি টুইটে ভারতের এই নতুন ওপেনিং জুটিকে ডেডলি কম্বিনেশন হিসেবে তুলনা করেছেন জিলাপি ও দইয়ের সঙ্গে। রোহিত আর বিরাটের জুটিকে বিশ্বকাপের জুটি হিসেবে মনে করছেন যুবরাজ সিংও। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে তিনি লিখেছেন, মুম্বই ইন্ডিয়ান্সের এই দুজন ভারতের হয়ে যখন একসঙ্গে খেলছেন আগে তাঁরা যেমন খেলতেন, সেটাই আরও গতি বাড়িয়ে খেলছেন। মুম্বইয়ের লোকেরা বলতে পারেন, এটাই আমাদের কালচার। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেওয়া ভুবনেশ্বর কুমারের অনবদ্য স্পেলের প্রশংসাও করেছেন বীরু-যুবি। পিছিয়ে পড়েও সিরিজ জেতার জন্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা।

ইংল্যান্ডের প্রাক্তনদের প্রশংসা

ইংল্যান্ডের প্রাক্তনদের প্রশংসা

বিরাট কোহলির ওপেন করাকে সমর্থন জানিয়ে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান বলেছেন, মিডল অর্ডারকে খোলা মনে খেলতে দিতে বিরাটের এই ভাবনা একেবারে সঠিক সিদ্ধান্ত। বিরাট নিজের স্বাভাবিক খেলা খেললেই হবে। বিরাটকে খুব বেশি কিছু করতেই হবে না। বেশি সময় ব্যাট করলে দল উপকৃত হবে। তার সুফল নিয়ে সঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারবেন বাকি সতীর্থরা। ভারত যেভাবে খেলে বিশ্বের এক নম্বর দলকে সিরিজে হারিয়েছে দাপট দেখিয়ে, তাতে ভারতকে টি ২০ বিশ্বকাপ জয়ের ফেভারিট হিসেবে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটন।

ভুবির প্রশংসায় রোহিত

ভুবির প্রশংসায় রোহিত

ভুবনেশ্বর কুমারের অনবদ্য স্পেলের প্রশংসা করেছেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ভুবনেশ্বর আমাদের লিড বোলার। সীমিত ওভারের ক্রিকেটে তিনি দারুণ পারফর্ম করছেন বারেবারেই। কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ওভারে তাঁকে যে দায়িত্ব দলের তরফে দেওয়া হচ্ছে তা খুব সফলভাবেই পালন করছেন ভুবি। বিশেষ করে শুরুর দিকে ও ডেথ ওভারে। অনেক বছর ধরে তিনি দলের জয়ে অবদান রাখছেন। আশা করব, ফিট থেকে ফর্মে থেকে এভাবেই দলকে আরও অনেক ভালো পারফরম্যান্স ভুবি উপহার দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+