টেস্ট ক্রিকেটকে গুডবাই ফাফ দু'প্লেসি-র, সিদ্ধান্ত বিশেষ কারণেই

সীমিত ওভারের ক্রিকেট, বিশেষ করে টি ২০-কে গুরুত্ব দিয়ে আরও একজন ক্রিকেটার তথা দেশের প্রাক্তন অধিনায়ক টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। এবার অবসর ঘোষণা প্রোটিয়া তারকা ফাফ দু'প্লেসি-র। তবে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ খেলা তিনি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটকে গুডবাই দুপ্লেসি-র

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ফাফ দু'প্লেসি বলেছেন, অনিশ্চয়তায় ভরা গত এক বছরের শিক্ষাকে সম্বল করেই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছি। দেশের হয়ে সব ধরনের ফরম্যাটে খেলা গর্বের। কিন্তু টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময় বলে অবসরের সিদ্ধান্ত নিলাম। ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, যদি ১৫ বছর আগে কেউ বলত যে আমি দেশের হয়ে ৬৯টি টেস্ট খেলব এবং নেতৃত্ব দেব, তা আমি বিশ্বাস করতাম না। নানা চড়াই-উতরাই থেকে শিক্ষা নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি।

উল্লেখ্য, ২০১২-১৩ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে টেস্ট অভিষেক হয় ফাফ দু'প্লেসি-র। ১০টি শতরান, ২১টি অর্ধশতরান-সহ তাঁর টেস্টে রান ৪১৬৩, গড় ৪০-এর উপর। ২০১৬ সালে এবি ডি ভিলিয়ার্সের বদলে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হন। গত বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারার পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা খেলেছে ৩৬টি টেস্ট, জিতেছে ১৮টিতে, হেরেছে ১৫টিতে। তাঁর অধিনায়কত্বে প্রথম ২৭টি টেস্টের মধ্যে ১৭টিতে জিতেছিল প্রোটিয়ারা। কিন্তু ২০১৯ সাল থেকে তাঁর দায়িত্ব ছাড়া অবধি ৮টি টেস্টে পরাজয়ের সম্মুখীন হয় দক্ষিণ আফ্রিকা।

তবে সীমিত ওভারের ক্রিকেটকে এখনই বিদায় জানাচ্ছেন না বছর ৩৬-এর ফাফ দু'প্লেসি। তবে বেশি গুরুত্ব দেবেন টি ২০-কে। আগামী কয়েক মাসে যেহেতু দক্ষিণ আফ্রিকার খুব বেশি টেস্ট খেলার কথা নেই, সেই কারণেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। তিনি মনে করেন, টি ২০-তে দেশকে অনেক বেশি কিছু দিতে পারবেন তিনি। তাই বলে ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন না এমন নয়। যেহেতু চলতি বছর ও আগামী বছর দুটি টি ২০ বিশ্বকাপ রয়েছে, সে কথা মাথায় রেখে এই ফরম্যাটকেই প্রাধান্য দিয়ে এগোতে চাইছেন ফাফ দু'প্লেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+