গাভাসকরের জন্মদিনেই পুত্র সন্তানের বাবা হরভজন, নবাগত ব্যাটসম্যান হবে না বোলার?
এবার এক পুত্র সন্তানের বাবা-মা হলেন হরভজন ও গীতা
এবার এক পুত্র সন্তানের বাবা ও মা হলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং ও তাঁর স্ত্রী তথা অভিনত্রী গীতা বসরা। শনিবার ভাজ্জি নিজে এ খবর টুইট করে জানিয়েছেন। এ নিয়ে দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি। উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা।

দ্বিতীয় সন্তানের বাবা-মা হরভজন
এর আগে এক কন্যা সন্তানের বাবা ছিলেন হরভজন সিং। এবার এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতের প্রাক্তন অফ স্পিনারের স্ত্রী তথা অভিনেত্রী গীতা বসরা। উল্লেখ্যযোগ্য ভাবে কিংবদন্তি সুনীল গাভাসকরের জন্মদিনের দিনই ধরায় আবির্ভাব ঘটল ভাজ্জি-পুত্রের। তাই আরও বেশি আপ্লুত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। অনেকের প্রশ্ন, তবে কী লিটল মাস্টারের মতো ব্যাটসম্যান হবেন ভাজ্জি-গীতার ছেলে? নাকি বাবার মতোই স্পিনার হবে একরত্তি?
|
হরভজন সিংয়ের টুইট
হরভজন সিং নিজেই তাঁর জীবনের এই সুসংবাদের কথা জানান। শনিবার সকালে টুইট করেন এই প্রাক্তন ক্রিকেটার। যেখানে তিনি নিজের পুত্র সন্তানের জন্মের খবর দেন। এত অসাধরণ উপহারের জন্য ওপরওয়ালাকে ধন্যবাদও জানিয়েছেন ভাজ্জি। জনিয়েছেন যে তাঁর স্ত্রী এবং নবাগত সুস্থ আছেন। ভাইরাল হয়েছে হরভজন সিংয়ের ওই টুইট।
|
সুনীল গাভাসকরকে শুভেচ্ছা
সুনীল গাভাসকরের জন্মদিনের দিনই পৃথিবীতে এসেছে হরভজন সিংয়ের দ্বিতীয় সন্তান। কাকতালীয় এই ঘটনাটি ঘটার আগে ভারতীয় কিংবদন্তিকে ৭২তম জন্মদিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভাজ্জি। গাভাসকরের সুস্থতাও কামনা করেছেন দেশের প্রাক্তন অফ স্পিনার। ভাইরাল হয়েছে সেই টুইটও।

২০১৬ সালে কন্যা সন্তান
২০১৬ সালে এক কন্যা সন্তানের বাবা ও মা হয়েছিলেন হরভজন সিং ও গীতা বসরা। পাঁচ বছরের ওই শিশুকন্যার নাম হিনায়া। উল্লেখ্য ২০১৫ সালের ২৯ অক্টোবর অভিনেত্রী তথা মডেল গীতা বসরাকে বিয়ে করেছিলেন ভাজ্জি। বেশ ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications