ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট দেখা দর্শক করোনা আক্রান্ত! সিডনি ম্যাচে নজর বিশ্বের

ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট দেখা দর্শক করোনা আক্রান্ত! সিডনি ম্যাচে নজর বিশ্বের

করোনা ভাইরাসের আবহে আইপিএল দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও অন্য পথে হেঁটে বিপদ ডেকে আনল অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমে যাওয়ায় ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্ট ম্যাচ চলাকালীন সাহস করে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে অজি সরকার। তাতে ক্রিকেট বিশ্ব যে আশঙ্কা করেছিল, সেটাই সত্যি হল। সূত্রের খবর, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট মাঠে বসে দেখা এক ক্রিকেট প্রেমী।

বক্সিং ডে টেস্টে বিপর্যয়

বক্সিং ডে টেস্টে বিপর্যয়

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া বক্সিং ডে টেস্ট মাঠে বসে দেখা এক দর্শক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিধি মেনে তাঁকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

কবে মাঠে এসেছিলেন ওই ফ্যান

কবে মাঠে এসেছিলেন ওই ফ্যান

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২০২০ সালের ২৭ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা দেখতে এসেছিলেন ওই ফ্যান। মাঠের গ্রেট সার্দান স্ট্যান্ডের জোন ৫-এ বসে তিনি খেলা দেখেছিলেন বলে জানানো হয়েছে। বেলা ১২.৩০ থেকে সাড়ে তিনটে পর্যন্ত ওই ক্রিকেট ফ্যান মাঠে ছিলেন বলেও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সবাইকে করোনা টেস্টের অনুরোধ

সবাইকে করোনা টেস্টের অনুরোধ

করোনা আক্রান্ত ওই ফ্যান মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডের যে স্ট্যান্ড বসে খেলা দেখেছিলেন, সেখানে আর যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেকের কোভিড ১৯ টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই বলে মেললবোর্ন ক্রিকেট ক্লাবের তরফে জানানো হয়েছে। কারণ বক্সিং ডে টেস্টের প্রতিদিনের খেলা শেষ হওয়ার পর মাঠের প্রতি স্ট্যান্ড পরিশুদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।

সিডনি টেস্টে কালো ছায়া

সিডনি টেস্টে কালো ছায়া

আগামী ৭ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। করোনা প্রভাবিত শহরে ক্রিকেট ম্যাচ আয়োজন করা নিয়ে বিতর্ক কম হচ্ছে না। তার ওপর মাঠে প্রতিদিন ২৫ শতাংশ দর্শককে জায়গা করে দেওয়া কতটা উচিত কাজ হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+