ধোনির নয়া অবতার-সহ চেন্নাই ও মুম্বইয়ের অন্দরমহলের ভিডিও ভাইরাল, আইপিএল-সংশয় কাটালেন ফাফ

আইপিএলের আগে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ধোনিরা রয়েছেন দুবাইয়ে। আইপিএলে সফলতম তথা গতবারের চ্যাম্পিয়নরা আবু ধাবিতে। মরুদেশের গরমের সঙ্গে মানিয়ে নিতেই চলবে আইপিএল মহারণের আগে মাসখানেকের প্রস্তুতি।

নয়া অবতারে ক্যাপ্টেন কুল

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গতকালই দুবাইয়ে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই থেকে দুবাইয়ে পৌঁছানোর নানা মুহূর্তের কোলাজ দিয়ে একটি ভিডিও সিএসকে-র টুইটারে পোস্ট করা হয়েছে। তাতে মহেন্দ্র সিং ধোনিকে আবার দেখা গিয়েছে নয়া অবতারে। ক্রিকেটের বাইরে ধোনিকে বেশি দেখা গিয়েছে ফুটবল খেলতে। এমনকী ভারতীয় দল বা চেন্নাই সুপার কিংসের অনুশীলন শুরুর আগেও ফুটবল পায়ে ম্যাজিক দেখান মাহি। তাঁর বাইক প্রেমও সর্বজনবিদিত। এমনকী কলকাতায় পুলিশকর্মীদের সঙ্গে দেখা করে বন্দুক হাতে লক্ষ্যভেদও করেছিলেন। তবে স্নুকারও যে তিনি ভালো খেলতে পারেন তা জানা গিয়েছে দুবাইয়ের ভিডিওয় দেখে। দুবাইয়ে টিম হোটেলে স্নুকার বোর্ডের সামনে মাহির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

ফাফে চিন্তামুক্তি

এরই মধ্যে চেন্নাই সুপার কিংস কিছুটা উদ্বিগ্ন ছিল ফাফ দু'প্লেসিকে নিয়ে। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক সম্প্রতি দ্য হান্ড্রেড থেকে সরে দাঁড়িয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কনকাসনের সমস্যা থেকে তিনি এখনও মুক্ত হতে পারেননি। যদিও এবার আইপিএলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের জয়ে বড় অবদান রাখছেন ৯১টি আইপিএল ম্যাচ খেলা দু'প্লেসি। চলতি আইপিএলে তিনি ৭টি ম্যাচে ৩২০ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৯৫। গড় ৬৪, স্ট্রাইক রেট ১৪৫.৪৫। চারটি অর্ধশতরানও করেছেন। ফলে দু'প্লেসির চোট উদ্বেগে রেখেছিল সিএসকে শিবিরকেও। কিন্তু দু'প্লেসি ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, কনকাসনের সমস্যা যত তাড়াতাড়ি সারবে ভেবেছিলাম তা না হওয়ায় দেশে ফিরছি। নর্দার্ন সুপারচার্জারসের হয়ে আর দ্য হান্ড্রেডে খেলতে পারছি না দুর্ভাগ্যজনকভাবে। ব্রেন হেল্থকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত। কয়েক দিন দেশে কাটিয়ে ফের মাঠে ফিরছি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ফলে সিপিএল খেলেই সরাসরি আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ফাফ।

গরম চ্যালেঞ্জ

মুম্বই ইন্ডিয়ান্সও পৌঁছে গিয়েছে আবু ধাবিতে। কিন্তু সেখানকার গরমই যে চ্যালেঞ্জ ঈশান কিষাণের সরবতে চুমুক দেওয়ার ছবিতেই তা স্পষ্ট। নিভৃতবাসে থাকার পর মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস প্রস্তুতি শুরু করে দেবে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য। উল্লেখ্য, এই দুই দলই ১৯ সেপ্টেম্বর পরস্পরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচ দিয়েই শুরু হবে থমকে থাকা আইপিএলের বাকি ম্য়াচগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+