Sourav On Biopic Exclusive: বায়োপিকে সৌরভের ভূমিকায় প্রসেনজিৎ? জল্পনার মধ্যেই মুখ খুললেন মহারাজ
Sourav On Biopic Exclusive: সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিক নিয়ে ফের চর্চা তুঙ্গে। বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, আয়ুষ্মান খুরানা নাকি বায়োপিকে অভিনয় করবেন না।
এরপরই কিছু সংবাদমাধ্যম দাবি করে, আয়ুষ্মান খুরানার পরিবর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় সৌরভের ভূমিকায় অভিনয় করবেন। তার সপক্ষে বেশ কিছু যুক্তিও মেলে ধরা হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েক সপ্তাহ আগে জানিয়েছিলেন, বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তৃপ্তি দিমরিকে পছন্দ কন্যা সানার। বাবার বায়োপিকের চিত্রনাট্য তৈরির সময় প্রযোজক, পরিচালকরা যাতে তাঁর সঙ্গে কথা বলে কিছু ইনপুট নেন, তেমনও আর্জি ছিল সানার।
প্রথমে সৌরভের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করবেন বলে জানা গিয়েছিল। তারপর থেকেই এগিয়ে আয়ুষ্মান খুরানা। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, লাভ রঞ্জন ও তাঁর টিম সৌরভের বায়োপিকের চিত্রনাট্য যখন প্রায় চূড়ান্ত করে ফেলেছে, তখনই এই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ুষ্মান।
বলিউডে বায়োপিকের আধিক্য, সেই সঙ্গে শ্যুটিংয়ের ডেট সমস্যার কারণই আয়ুষ্মানের অনীহা দেখানোর কারণ বলে দাবি করা হয়। যদিও অভিনেতা-ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, এই খবর ভিত্তিহীন। আয়ুষ্মানের সঙ্গে চিত্রনাট্য নিয়ে এখনও কোনও কথাই হয়নি। ছবি নিয়ে বিস্তারিত কথা হবে আগামী মাসে।
কিছু সংবাদমাধ্যম এমনও দাবি করে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বর বায়োপিকে অভিনয় করতে অনেকেই আগ্রহী থাকবেন। প্রযোজক সংস্থা বড় মাপের এক অভিনেতাকেই রাজি করাতে চলেছে। এমন চর্চাও শুরু হয় যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌরভের ভূমিকায় অভিনয় করতে পারেন।
প্রসেনজিৎ ও সৌরভ ঘনিষ্ঠ বন্ধু, একে অপরকে ভালো জানেন। সৌরভের সম্পর্কে আয়ুষ্মানের তুলনায় অনেক বেশি ওয়াকিবহাল প্রসেনজিৎ। তাছাড়া বাংলা কথা বলার প্রয়োজন হলে আয়ুষ্মানের যে অসুবিধা হবে সেটা প্রসেনজিতের ক্ষেত্রে হবে না, এমন নানা যুক্তিও মেলে ধরা হয়।
সৌরভ অবশ্য এদিন ওয়ানইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বায়োপিকে তাঁর ভূমিকায় প্রসেনজিতের অভিনয়ের কথা ভিত্তিহীন। জানা গিয়েছে, বায়োপিকের চিত্রনাট্য তৈরির কাজে বড় ভূমিকা নিয়েছেন সৌরভ। তাঁর বর্ণময় কেরিয়ারের কোন কোন অধ্যায় এই ছবিতে দেখানো হবে, তা নিয়ে প্রযোজকদের বিস্তারিত পরামর্শও দিয়েছেন সৌরভ। চলতি বছরের শেষ কিংবা আগামী বছরেই ছবির কাজ শুরু হতে পারে। এই বায়োপিকে কারা অভিনয় করবেন তাও দ্রুতই চূড়ান্ত হয়ে যাবে বলে খবর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications