ভারতের বিরুদ্ধে চমক দিতে নিউজিল্যান্ড সিরিজে নতুন মুখের ভরসায় ইংল্যান্ড

অগাস্ট থেকে সেপ্টেম্বর ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ভারত সফরে এসে তিন ফরম্যাটেই পরাস্ত হওয়ার পর দেশের মাটিতে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবেন জো রুটরা। ভারতের বিরুদ্ধে নামার আগে জুনে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে সিরিজে চমক দিতে কিউইদের বিরুদ্ধে বেশ কয়েকজন নতুন মুখকে দেখে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস।

প্রাথমিক সিদ্ধান্ত মেনেই চলা

প্রাথমিক সিদ্ধান্ত মেনেই চলা

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, যে ক্রিকেটাররা আইপিএলে খেলছেন তারা পুরো আইপিএল খেলেই দেশে ফিরতে পারেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁদের বাইরে রেখেই দল গড়া হবে। তবে আইপিএল স্থগিত হওয়ায় ইংল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরে নিভৃতবাসে রয়েছেন। জাইলস সাফ জানিয়ে দিয়েছেন, প্রাথমিক সিদ্ধান্ত মেনেই চলা হবে। অর্থাৎ আইপিএল থেকে ফেরা ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানোর পরিকল্পনা নেই। সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তরতাজা অবস্থাতেই যে ক্রিকেটারদের পেতে চাইছে ইংল্যান্ড, সেটা পরিষ্কার। সেই সুযোগে দেখে নেওয়া হবে নতুন মুখদেরও।

ঠাসা ক্রীড়াসূচি মাথায় রেখে

ঠাসা ক্রীড়াসূচি মাথায় রেখে

চলতি বছরে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ইংল্যান্ডের। এমনিতেই করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয় যাতে কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে তা নিশ্চিত করে রোটেশন পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু একইসঙ্গে করোনা পরিস্থিতিতে বেশি ক্রিকেটারদের রাখতে বলেছে আইসিসিও। সে কারণেই বড় দলই গড়া হচ্ছে। নতুনদের সুযোগ দিয়ে যাঁরা পরেও দলে নিশ্চিত হয়ে উঠতে পারেন তাঁদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলিয়ে জৈব সুরক্ষা বলয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে চাইছেন নির্বাচকরা। বিশেষ করে অ্যাশেজের জন্যও এই ভাবনা বলে জানিয়েছেন জাইলস।

চোট চিন্তা

চোট চিন্তা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেনই না আইপিএলে চোট পাওয়া বেন স্টোকস। তাঁর আঙুলে অস্ত্রোপচারও হয়েছে। টেস্ট দলের নিয়মিত সদস্য ডম সিবলি, অলি স্টোন, জোফ্রা আর্চারও চোট ও ফিটনেস সমস্যার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত। এপ্রিলের মাঝামাঝি সিবলিরও স্টোকসের মতো আঙুল ভেঙেছিল। স্টোনের পায়ের পাতায় ইংফেকশন হয়েছিল, তবে তিনি সিরিজের আগে ফিট হয়ে যাবেন। জস বাটলার, স্যাম কারান, জনি বেয়ারস্টো ও মঈন আলি আইপিএল খেলে দেশে ফিরে নিভৃতবাসে রয়েছেন। তাঁদের কেউ সুযোগ পান কিনা সেদিকে নজর থাকবে। তবে নতুন মুখদের মধ্যে যাঁরা সুযোগ পেতে পারেন তাঁরা হলেন অলি রবিনসন ও জেমস ব্রেসে। তাঁরা এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। চার টেস্ট খেলা ক্রেগ ওভারটন ডাক পেতে পারেন। কাউন্টি ক্রিকেটে এই তিনজন ধারাবাহিকভাবে সফল। ইংল্যান্ডের প্রথম টেস্ট ক্যাপ পেতে পারেন জেমস ফোকস।

বোলিং শক্তি

বোলিং শক্তি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ইংল্যান্ডের দল নির্বাচন ১৭ বা ১৮ মে। তার ১০ দিন পর ফের ক্রিকেটারদের ঢুকে পড়তে হবে জৈব সুরক্ষা বলয়ে। আইপিএল খেলে যাঁরা ফিরেছেন তাঁদের অনেকেই বেশ কয়েক মাস ধরে বায়ো বাবলে ছিলেন। তাঁদের কয়েকজন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন। সেটা মঞ্জুর করা হবে বলে জানিয়েছেন জাইলস। দলে কারা থাকবেন সে ব্যাপারে গুরুত্ব পাবে কোচ ক্রিস সিলভারউডের মতামত। বেন স্টোকস না থাকায় জেমস অ্যান্ডারসনের সঙ্গে বাড়তি দায়িত্ব নিতে হবে স্টুয়ার্ট ব্রডকে। ক্রিস ওকসের উপরও ভরসা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+