IPL 2024: আইপিএলে এবারই শেষ! জল্পনার অবসান ঘটিয়ে বিরাট সিদ্ধান্ত কিংবদন্তি কিপার-ব্যাটারের
IPL 2024: আইপিএলে এবারই শেষবার মাঠে নামবেন। সিদ্ধান্ত নিয়েই ফেললেন ভারতীয় দলের পাশাপাশি আইপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজিকে একাধিক সাফল্য এনে দেওয়া তারকা।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একাধিক ক্রিকেটারের কাছে এবারের আইপিএলই শেষ। সেই তালিকায় যোগ হলো যে নামটি, সেটি কিছুটা অপ্রত্যাশিতও বলা চলে।

মহেন্দ্র সিং ধোনি আসন্ন আইপিএলের পর অবসর নেবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছেই। এরই মধ্যে দীনেশ কার্তিক সিদ্ধান্ত নিয়েই ফেললেন অবসর নিয়ে। বিসিসিআই সূত্রে এ খবর জানা গিয়েছে। আইপিএলে এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছেন কেকেআরের এই প্রাক্তনী।
ধারাভাষ্যের কাজ থেকে বিরতি নিয়ে এখন তিনি আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে। সামনের জুনেই ৩৯ বছরে পড়বেন। ভারতীয় দলেও সুযোগ পাওয়ার আর কোনও সম্ভাবনাও নেই। ফলে আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দিতে পারেন DK।
আইপিএলে কার্তিক প্রথম খেলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ২০০৮ সাল থেকে আইপিএলের প্রতিটি মরশুমে খেলেছেন, এমন সাত ক্রিকেটারের অন্যতম কার্তিক। কার্তিক ছাড়াও এই তালিকায় নাম রয়েছে ধোনি, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা ও মণীশ পাণ্ডের।
সবচেয়ে বড় কথা, বিগত ১৬টি মরশুমে মাত্র ২টি ম্যাচ খেলতে পারেননি কার্তিক। তার মধ্যে একটি ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এরপর গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে। গত বছরের আইপিএলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন কার্তিক। ১১ গড় রেখে মাত্র ১৪০ রান করেছিলেন।
যদিও ২০২২ সালে দুরন্ত ফর্মে ছিলেন কার্তিক। সেবারই সাড়ে ৫ কোটি টাকায় কার্তিককে কিনেছিল আরসিবি। পাওয়ারহিটিংয়ের মাধ্যমে ফিনিশার হিসেবে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন, অবদান রেখেছিলেন দলকে প্লে-অফে পৌঁছে দিতে। ১৬ ম্যাচে ৩৩০ রান করেছিলেন। গড় ছিল ৫৫, স্ট্রাইক রেট ১৮৩.৩৩।
সেই পারফরম্যান্সই কার্তিককে টি২০ বিশ্বকাপের দলে জায়গা করে দিয়েছিল। যদিও টি২০ বিশ্বকাপের তিন ম্যাচে কার্তিক ১৪ রান করেন। ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল। ২০১৫ সালেও কার্তিক আরসিবিতে ছিলেন। আইপিএলে মোট ৬টি দলে খেলেছেন দীনেশ কার্তিক।
দিল্লি ডেয়ারডেভিলসের পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। কেকেআরের পর তিনি যান আরসিবিতে। ২৪০টি আইপিএল ম্যাচে কার্তিক ৪৫১৬ রান করেছেন, গড় ২৬, স্ট্রাইক রেট ১৩২। ২০টি হাফ সেঞ্চুরি রয়েছে।
আইপিএলে উইকেটকিপার হিসেবে শিকারের নিরিখে কার্তিক রয়েছেন ধোনির পরেই। ১৩৩টি শিকার রয়েছে, যার মধ্যে স্টাম্পিংয়ের সংখ্যা ৩৬। ডেয়ারডেভিলসের হয়ে ৬টি ম্যাচে তিনি ক্যাপ্টেন্সিও করেছেন। ২০১৮ থেকে ২০২০ অবধি কেকেআরকে নেতৃত্ব দেন ৩৭টি ম্যাচে। জয় ও পরাজয় ২১টি করে, টাই ১টি ম্যাচ।
ক্রিকেটার হিসেবে কেরিয়ার শেষের পর কার্তিক ধারাভাষ্যের কাজেই যোগ দেবেন। সম্প্রতি ডিওয়াই পাতিল ক্রিকেট টুর্নামেন্টেও তিনি খেলেছেন। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও দ্য হান্ড্রেডে ধারাভাষ্য দেওয়ার পরেও জাতীয় দলে কামব্যাক করে দৃষ্টান্ত তৈরি করেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications