প্রতিবেশীর স্ত্রী-র প্রতি আকর্ষণ নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন দীনেশ কার্তিক

ধারাভাষ্যকার হিসেবে অল্প দিনেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আবার মিস হিটের জন্য প্রবল সমালোচিতও হচ্ছিলেন। অবশেষে ধারাভাষ্যের সময় আপত্তিকর মন্তব্যের জেরে আজ ক্ষমা চাইলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক।

ভালো-মন্দে

ভালো-মন্দে

আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যকার হিসেবে প্রশংসিত হয়েছেন দীনেশ কার্তিক। সাউদাম্পটনের আবহাওয়া সম্পর্কে দিনের শুরুতে নিয়মিত বার্তা দিতে থাকায় সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা বাড়ে। সুনীল গাভাসকরের সঙ্গে দ্বিতীয় ভারতীয় হিসেবে স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিচ্ছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। ২০১৯ সালে ভারতের হয়ে শেষবার বিশ্বকাপে খেললেও জাতীয় দলে আর সুযোগের সম্ভাবনা না দেখে ধারাভাষ্যেই জোর দিয়েছেন। খেলছেন আইপিএলেও।

সমালোচনায় বিদ্ধ

সমালোচনায় বিদ্ধ

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক চলাকালীন টিভিতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের এক ক্রিকেটার ব্যালকনিতে দাঁড়িয়ে শ্রীলঙ্কা দলের একটি ব্যাট নিয়ে নাড়াচাড়া করছেন। ব্যাটের প্রতি এই আকর্ষণকে কার্তিক তুলনা করে বসেন প্রতিবেশীর স্ত্রী-র প্রতি আকর্ষণের সঙ্গে। তিনি বলেছিলেন, বেশিরভাগ ব্যাটসম্যানই নিজের ব্যাট নিয়ে খুঁতখুঁতে থাকেন, সন্তুষ্ট নন না। তাঁরা মনে করেন অন্যের ব্যাটই বুঝি বেশি ভালো। ফলে ব্যাট হলো প্রতিবেশীর স্ত্রী-র মতো। সব সময় তা ভালো লাগে! কার্তিকের এই মন্তব্যে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। কেউ কমেন্ট করেন কার্তিকের প্রতিবেশী হয়ে এদিনের এই ঘটনা আমার অস্বস্তি বাড়াল। কেউ আবার সোশ্যাল মিডিয়াতে লেখেন, কার্তিক বোধ হয় আর ধারাভাষ্যকার হিসেবে চুক্তি বাড়ুক সেটা চাইছেন না!

ক্ষমাপ্রার্থী দীনেশ

ক্ষমাপ্রার্থী দীনেশ

প্রবল সমালোচিত হয়ে আজ ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীনই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন কার্তিক। তিনি বলেন, আগের ম্যাচে যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি যেটা বলেছি আর যেটা বোঝাতে চেয়েছি সেটা এক নয়। সবমিলিয়ে ভুল করে ফেলেছি। সকলের কাছে আমি ক্ষমা চাইছি, ওভাবে বলাটা আমার উচিত হয়নি। এই মন্তব্যের জন্য নিজের মা ও স্ত্রী-র কাছে যে তিনি ভর্ৎসিত হয়েছেন সে কথাও জানাতে ভোলেননি কার্তিক। ভবিষ্যতে এমন যে আর হবে না সে কথাও জানিয়েছেন তিনি।

কার্তিকের জীবনেও ঘটনার মিল

কার্তিকের জীবনেও ঘটনার মিল

দীনেশের ব্যক্তিগত জীবনেও অবশ্য এমন ঘটনা ঘটেছে। তামিলনাড়ু তথা জাতীয় দলে সতীর্থ মুরলী বিজয় যে তাঁর প্রথম স্ত্রী-র প্রতি আকৃষ্ট তা অনেক দিন বাদে জানতে পারেন কার্তিক। স্ত্রী নিকিতা অন্তঃসত্ত্বা হওয়ার পর কার্তিক বিষয়টি জানতে পারেন বিজয় হাজারে ট্রফির ম্যাচ চলাকালীন। ২০১২ সালে এ কথা জানার পর স্ত্রীকে ডিভোর্স দেন কার্তিক। নিকিতা বিয়ে করেন বিজয়কে। পরে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালকে বিয়ে করেছেন দীনেশ কার্তিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+