এবার করোনা আক্রান্ত হলেন আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরে এবার করোনা আক্রান্ত হলেন আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। টুইটারে তিনি তাঁর শারীরিক অবস্থার কথা ঘোষণা করেন। তার আগে সকালে সচিন একইভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর জানিয়েছেন।

সম্প্রতি একই দলের হয়ে রোড সেফটি সিরিজ খেলে জিতেছেন ইউসুফ ও সচিন। তারপরই পরপর দুজনে অসুস্থতার খবর দিলেন। পাঠান লিখেছেন, 'হালকা উপসর্গ রয়েছে। রেজাল্ট আসার পরই আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যা প্রয়োজন তা করেছি। আমার সংস্পর্শে আসা ব্যক্তিরা করোনা পরীক্ষা করিয়ে নিন।'
গত রবিবার রোড সেফটি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল জেতে ভারত। দুই পাঠান ভাই ইউসুফ ও ইরফান ছাড়াও সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগরা তাতে অংশ নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications